মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ মরদেহ উদ্ধার, ১৫০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা

স্পেনের কানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে ১৫০ জনের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘ক্যামিনান্দো ফ্রন্টেরাস’ এ তথ্য জানিয়েছে। পাশাপাশি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরেও এ তথ্য জানা গেছে।

সংস্থাটির বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, নৌকাটিতে প্রায় ২০০ জন অভিবাসী ছিলেন। এর মধ্যে ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিরা এখনও নিখোঁজ, যাদের অধিকাংশই মৃত বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নৌকাটি পশ্চিম আফ্রিকার সেনেগাল উপকূল থেকে যাত্রা শুরু করে। সমুদ্রে যাওয়ার পর নৌকার দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়, ফলে সেটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে যাত্রীরা পানিতে পড়ে যায়।

ক্যামিনান্দো ফ্রন্টেরাস এর প্রধান হেলেনা মালেনো গারসন বলেন, ‘বিশ্বের অনেক দেশে যখন বড়দিনের উৎসব উদযাপন চলছে, তখন শত শত পরিবার তাদের স্বজন হারানোর শোকে ভেঙে পড়েছে।’

আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, কানারি দ্বীপপুঞ্জগামী আটলান্টিক রুটটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন পথগুলোর একটি। প্রতিবছর উন্নত জীবনের আশায় হাজারো মানুষ এই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টা করে, যার বড় অংশই প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়।

ঘটনার পর সেনেগাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। একই সঙ্গে মানবাধিকার সংগঠনগুলো নিরাপদ অভিবাসন ব্যবস্থা জোরদার এবং সমুদ্রপথে উদ্ধার কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে। নিহতরা কোনদেশি তা এখনো জানা যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page