মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড, প্রায় ৩ বিলিয়ন ডলার জরিমানা

মালয়েশিয়ার প্রভাবশালী প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১৫ বছরের কারাদণ্ড এবং ২.৮ বিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) কুয়ালালামপুর হাইকোর্টের রায়ে ২১টি অর্থ পাচারের অভিযোগ এবং ক্ষমতার অপব্যবহারের চারটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করার
পর এই সাজা ঘোষণা করা হয়। দেশটিতে এই রায়ের বড় রাজনৈতিক প্রভাব পড়তে পারে।মালয়েশিয়া এবং মার্কিন তদন্তকারীরা বলছেন, নাজিব ক্ষমতায় থাকাকালীন ২০০৯ সালে রাষ্ট্রীয় তহবিল ‘১মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ’ থেকে কমপক্ষে ৪.৫ বিলিয়ন ডলার চুরি হয়েছে।
৭২ বছর বয়সী নাজিবের অ্যাকাউন্টে ১ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ হস্তান্তর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। নাজিবকে ২০২২ সালে একই ধরণের আরেকটি মামলায় প্রথম কারাদণ্ড দেওয়া হয়েছিল।

তিনি দীর্ঘদিন ধরে বলে আসছেন, তাকে মালয়েশিয়ার সর্বকালের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির জন্য ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে।
শুক্রবার রায়ের সময় বিচারক কলিন লরেন্স সিকুয়েরাহ রায়ে বলেছেন, অভিযুক্তের এই যুক্তি যে, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তার বিরুদ্ধে থাকা ঠান্ডা, কঠিন এবং অকাট্য প্রমাণের মাধ্যমে তার যুক্তি মিথ্যা প্রমাণিত হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে, অভিযুক্ত ‘১এমডিবি’-তে তার নিজস্ব শক্তিশালী অবস্থানের (প্রধানমন্ত্রী পদের) অপব্যবহার করেছেন।’

২০২০ সালে নাজিবকে দোষী সাব্যস্ত করা হয় এবং ‘১এমডিবি’ তহবিলের প্রায় ৯.৯ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে তার সাজা কমিয়ে ছয় বছরে করা হয়।

সর্বশেষ বিচারটি নাজিবের জন্য এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। কারণ এতে সরাসরি অনেক বড় অঙ্কের অর্থ কেলেঙ্কারি হয়েছে।

কুয়ালালামপুর-ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক জেমস চাইর মতে, নাজিবের বিরুদ্ধে অভিযোগের পরিধি সত্ত্বেও, কিছু মালয়েশিয়ানদের মধ্যে তিনি এখনো জনপ্রিয়।

রয়টার্স বলছে, এই রায় বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ক্ষমতাসীন জোটে আরও উত্তেজনা তৈরি করতে পারে- যেখানে একসময়ের প্রভাবশালী ইউনাইটেড মালয়েস ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) দলও রয়েছে। নাজিব জেল থেকেও দলটির ওপর উল্লেখযোগ্য প্রভাব ধরে রেখেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page