মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

জার্মান ব্যাংকের ভল্ট থেকে লুট ৩ কোটি ইউরো

জার্মানির পশ্চিমাঞ্চলের একটি ব্যাংকের ভল্ট বড় ড্রিল মেশিন দিয়ে কেটে প্রায় ৩ কোটি ইউরো মূল্যের নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করেছে একদল ডাকাত। পুলিশ এই দুঃসাহসিক ডাকাতিকে হলিউডের বিখ্যাত সিনেমা ‘ওশেনস ইলেভেন’-এর সঙ্গে তুলনা করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জার্মানির জেলসেনকির্খেন শহরের স্পার্কাস সেভিংস ব্যাংকের একটি শাখায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ডাকাতরা ব্যাংকের ৩ হাজারেরও বেশি সেফ ডিপোজিট বক্স ভেঙে স্বর্ণ, গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে পুলিশের এক মুখপাত্র বলেন, এই ডাকাতি ছিল অত্যন্ত পেশাদারভাবে সম্পন্ন একটি কাজ।

পুলিশ জানায়, ডাকাতরা ডাকাতির জন্য বড়দিনের শান্ত সময় বেছে নিয়েছিল। শহরের বুয়ের ডিস্ট্রিক্টের নিনহফস্ট্রাসে এলাকায় অবস্থিত ওই ব্যাংক ভবনে সোমবার ভোরে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে বিষয়টি জানাজানি হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচের ভল্ট রুমে একটি বড় গর্ত দেখতে পায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ডাকাতরা ব্যাংকের পাশের একটি পার্কিং গ্যারেজ ব্যবহার করে ভেতরে প্রবেশ করেছিল এবং সেখান দিয়েই পালিয়ে যায়। গত শনিবার রাত থেকে রবিবারের মধ্যে গ্যারেজের সিঁড়িতে কয়েকজন ব্যক্তিকে বড় ব্যাগ নিয়ে যাতায়াত করতে দেখা গেছে। এছাড়া সিসিটিভি ফুটেজে সোমবার ভোরে একটি কালো রঙের অডি আরএস ৬ গাড়ি গ্যারেজ থেকে দ্রুত গতিতে বের হতে দেখা গেছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৯৫ শতাংশ গ্রাহকের সেফ ডিপোজিট বক্স ডাকাতরা ভেঙে ফেলেছে। ফলে গ্রাহকদের মালামাল খোয়া যাওয়ার শঙ্কা খুব বেশি। স্পার্কাস ব্যাংক ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য একটি হটলাইন চালু করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page