মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ব্রুকলিনের ‘কুখ্যাত’ কারাগারে প্রেসিডেন্ট মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর ‘অবৈধ অভিযানে’ আটকের পর তাকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রুকলিনের এই কারাগারটি হাইপ্রোফাইল বন্দিদের রাখার জন্য কুখ্যাত। এর আগে এখানে গিসলেইন ম্যাক্সওয়েল ও মার্কিন সংগীতশিল্পী ডিডি কম্বসের মতো আলোচিত ব্যক্তিদের রাখা হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার মাদুরোকে প্রথমে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন -এর কার্যালয়ে নেওয়া হয়। পরে মাদক ও অস্ত্রসংক্রান্ত একাধিক অভিযোগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ  গঠন করা হয়। সবশেষ তাকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়।
তবে মাদুরো বরাবরই তার বিরুদ্ধে আনা মাদক চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের একটি আদালতে বিচারকের সামনে হাজির করা হবে। তবে শুনানির নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page