মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে টানাপড়েন থাকলেও তামান্না ভাটিয়ার ফিল্মি ক্যারিয়ার যে এই মুহূর্তে দুরন্ত গতিতে এগোচ্ছে, তা বলাই বাহুল্য। ২০২৫ সালে ‘আজ কি রাত’ আইটেম নম্বর দিয়ে কার্যত ঝড় তুলেছিলেন তিনি।
এবার পারিশ্রমিকের অঙ্কে রীতিমতো তাক লাগালেন এ নায়িকা। মাত্র কয়েক মিনিটের নৃত্য পরিবেশনার জন্য তিনি নিয়েছেন কোটি কোটি রুপি। বিদায়ী বছরের শেষ সন্ধ্যায় গোয়ার সমুদ্রসৈকতে তার পারফরম্যান্স ঘিরে তৈরি হয় তুমুল উন্মাদনা।
‘আজ কি রাত’ গানে ঝড় তোলা তামান্না ভাটিয়া সম্প্রতি গোয়ার এক জমকালো অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ওই অনুষ্ঠানে মাত্র ৬ মিনিট মঞ্চে নেচে তিনি পারিশ্রমিক নিয়েছেন ৬ কোটি রুপি। অর্থাৎ প্রতি মিনিটের জন্য পেয়েছেন এক কোটি রুপি।
অনুষ্ঠানস্থলে তামান্নাকে সামনে থেকে দেখার জন্য দর্শকদের মধ্যে ছিল প্রবল আগ্রহ। চড়া দামে টিকিট বিক্রি হয়। তামান্না মঞ্চে উঠতেই দর্শকদের উচ্ছ্বাস ছাপিয়ে যায় সব সীমা। নাম ধরে চিৎকার, করতালি আর উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া, জনপ্রিয় ডিজে চেতসসহ আরও বেশ কয়েকজন শিল্পী। তামান্নার পারফরম্যান্স ঘিরে ছিল আলাদা আলোচনাও।

ব্যক্তিগত জীবনে গেল বছর বিচ্ছেদের খবর শিরোনামে থাকলেও পেশাগত জীবনে থেমে নেই তামান্না।

‘আজ কি রাত’ গানটির সাফল্যের পর তাকে দেখা গেছে ‘কাভাল্লা’ থেকে শুরু করে ‘গুফর’সহ একের পর এক জনপ্রিয় গানে নাচতে পর্যন্ত। নতুন বছরেও তার দাপট অব্যাহত থাকবে বলেই মনে করছেন বিনোদন অঙ্গনের সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page