বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল ছলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব’র উপ-সহকারী পরিচালক মোঃ মোতালেব হোসেন ভূঁইয়াকে হত্যার ঘটনার দুই দিন পর মামলা হয়েছে।

মামলার সূত্রে পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
২১ জানুয়ারি (বুধবার) রাতে র‌্যাব এর এক কর্মকতা মামলাটি দায়ের করেন।
মামলায় ২৯ জনের নাম উল্লেখ ও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় জঙ্গল সলিমপুরের বাসিন্দা মোঃ ইয়াসিন নামে একজনকে প্রধান আসামি করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জাহিদ, ইউনুস ও আরিফ। এর মধ্যে দু’জন এজাহারভুক্ত এবং একজন তদন্তে প্রাপ্ত আসামি।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) শাকিলা ইয়াসমিন সূচনা।
তিনি বলেন, এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page