বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা

মাদাগাস্কার উপকূলে ডুবল দুটি নৌকা, নিহত অন্তত ২৪

পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে নৌকাডুবিতে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির উপকূলে দুটি নৌকা ডুবে যাওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। নৌকা দুটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন।
এছাড়া নৌকার আরোহীদের বেশিরভাগই ছিলেন সোমালিয়ার নাগরিক। রোববার (২৪ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মাদাগাস্কারের উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। নৌকা দুটির আরোহীদের বেশিরভাগই ছিলেন সোমালি নাগরিক।
সোমালিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “বেঁচে থাকা ব্যক্তিদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করার” প্রচেষ্টা চলছে। দুটি নৌকায় মোট ৭০ জন যাত্রী ছিলেন।

বিবিসি বলছে, গত শনিবার ভারত মহাসাগরে মাদাগাস্কারের উত্তর উপকূলে ভাসমান অবস্থায় নৌকা দুটি খুঁজে পাওয়া যায়। এগুলোর ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
সোমালিয়ার একজন সিনিয়র সরকারি কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, জেলেরা জীবিতদের উদ্ধার করেছে। জীবিতরা বলছেন, তারা ফরাসি দ্বীপ মায়োটে পৌঁছানোর চেষ্টা করছিলেন।

মূলত সোমালি অভিবাসীরা বিপজ্জনক এই রুট ধরে চলাচল করেন। যদিও বিপজ্জনক এই রুটটি তাদের কাছে খুবই সাধারণ।
মূলত হর্ন অব আফ্রিকার দেশগুলোতে বেকারত্ব এবং দারিদ্যের কারণে অনেক তরুণ উন্নত জীবনের আশায় ইউরোপে পৌঁছানোর জন্য বিপজ্জনক এই পথে চলাচলে বাধ্য হয়ে থাকেন।

যদিও “অবৈধ অভিবাসনের গুরুতর ঝুঁকির” বিষয়ে আগেই সতর্ক করেছিল মাদাগাস্কান কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page