এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান এর এক কর্মী/ সমর্থককে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেছেন মীরসরাই উপজেলা প্রশাসন/ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌরসদরের ফুটওভার ব্রিজের রেটিংয়ের ওপর দাড়ি পাল্লা সমেতো আলোকসজ্জা করে প্রচারণার অপরাধে জামায়াতে ইসলামীর কর্মী/সমর্থক স্থানীয় দোকান মালিক মোঃ দেলোয়ার হোসেন মাসুদকে নির্বাচন বিধি ২৭ (ক) ধারা অনুসারে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা এবং আলোকসজ্জা তাৎক্ষণিক সরিয়ে ফেলার নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন কাদের৷
এবং এখন থেকে সকল প্রার্থী ও তাদের কর্মী/সমর্থকদেরকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার তাগিদ দেয়া হয়।