এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুন্ডের কুমিরায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যে প্রধান দু’টি রাজনৈতিক দল (বিএনপি-জামায়াত)’র প্রতিদ্বন্দ্বি এবং তাদের নেতা-কর্মী ও সমর্থকরা একে অন্যদের সাথে সহাবস্থানে থাকার গুরুত্বারোপ করে বিএনপি ও জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামী এক-ই স্থানে বৈঠকে বসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
গতকাল বিকালে সীতাকুন্ডের কুমিরায় একটি রেস্তোরাঁয় বিএনপি ও জামায়াতের ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জামাত নেতা ইব্রাহিমের সভাপতিত্বে এবং বিএনপি নেতা নুরুল আজিম সবুজ এর পরিচালনায় অনুষ্ঠিত ওই যৌথ সভায় বক্তব্য রাখেন- কুমিরা জামায়াতের আমির হাফেজ ইদ্রিস হাক্কানী, সেক্রেটারি মোঃ ইলিয়াস, বিএনপি নেতা আনোয়ারুল আজিম মুকুল, সাহাব উদ্দিন, আলমগীর মেম্বার, টিটু, বাবুল মেম্বার, নয়ন, জামায়াত নেতা জসিম উদ্দীন, ইদ্রিস সওদাগর, মাওলানা নুরুন্নবী, জসিম উদ্দীন, জাহাঙ্গীর আলম, বিএনপ নেতা আব্দুল হামিদ সহ ৯ওয়ার্ডের কেন্দ্র প্রধান ও সচিব বৃন্দ।
সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়েছে যে, প্রত্যেক ওয়ার্ড থেকে স্কুলের ৫জন করে কেন্দ্র কমিটি করা হবে, তারা যে কোনো ঘটনায় তাৎক্ষণিক সিদ্ধান্ত দিবে। এবং নির্বাচনের যে ক’দিন বাকী রয়েছে সে ক’দিন প্রচার প্রচারনায় কোনো প্রকার বিভেদ সৃষ্টি করা যাবেনা।এমন কি- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে কেউ কারো বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো ধরনের গুজব সম্বলিত মিথ্যা ঘটনা প্রচার করতে পারবেনা, জাল ভোট প্রদান সংক্রান্ত বিষয়ে সবাই কে সোচ্চার থাকতে হবে, নির্বাচনের পর বিজয়ী দল ও পরাজিত দলের সকল নের্তৃবৃন্দরা এলাকার বৃহত্তর: স্বার্থে সবাই এক হয়ে বিজয় মিছিল করবে এবং ফুল দিয়ে সবাই বিজয়ী দলকে বরণ করে নিবেন। এ ছাড়া দল-মত ধর্ম-বর্ণ, গোত্র সহ সবাই সকল ভোটারকে ভোটদানে বাধা প্রদান না করে উৎসাহ দিয়ে যেতে হবে।।
সর্বোপরি নির্বাচনে আমরা সকলে একে অপরের আত্মীয় বন্ধন নষ্ট না করে তা অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকবো।
চট্টগ্রামের সীতাকুন্ডের কুমিরায় এমন ধরনের বিএনপি ও জামায়াতের নির্বাচনী সহাবস্থানের বৈঠক পুরো চট্টগ্রাম ব্যাপী প্রশংসনীয় আলোচনায় ভাসছে।