বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

নিজেই সাইকেল চালিয়ে ভোট প্রার্থনা করছেন গাইবান্ধা -৩  আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যতিক্রমী প্রচারণায় নেমেছেন গাইবান্ধা-৩  আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান। কোনো কর্মী বা বহর ছাড়াই হ্যান্ডমাইক লাগানো সাইকেল চালিয়ে নিজ হাতে মাইকের রিসিভার ধরে গ্রাম থেকে গ্রামে ঘুরে ভোট প্রার্থনা করছেন তিনি।ঢেঁকি প্রতীকের এই প্রার্থী একাই দিন-রাত মাঠে থাকছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলছেন, দিচ্ছেন নিজের পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা। প্রচলিত নির্বাচনি প্রচারণার জৌলুস—মিছিল, সমাবেশ, ব্যানার, পোস্টার ও ব্যাপক মাইকিং—এর বাইরে গিয়ে তার এই সাদামাটা উদ্যোগ এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে।পেশায় শিক্ষক আজিজার রহমান দীর্ঘদিন স্থানীয় একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামের বাসিন্দা। একা সাইকেল চালিয়ে প্রচারণা চালানো এই প্রার্থী বর্তমানে পুরো এলাকায় আলোচনার কেন্দ্রে রয়েছেন।

রাজনীতিতে তার অভিজ্ঞতাও দীর্ঘদিনের। ১৯৯৬ সালে প্রথমবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে প্রায় দুই হাজার ভোট পান তিনি। ২০০১ সালেও তার ভোটসংখ্যা ছিল দুই হাজারের বেশি। পরে ২০১৯ সালের উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে তিনি পেয়েছিলেন ২৭ হাজার ভোট।

২০২৪ সালের সংসদ নির্বাচনেও এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ১৭ হাজার ভোট পেলেও এখনো কোনো নির্বাচনে জয়ী হতে পারেননি।

নিজের প্রচারণা সম্পর্কে আজিজার রহমান বলেন,
‘আমার টাকা-পয়সা নেই, কর্মীও নেই। তাই নিজেই সাইকেল চালিয়ে প্রচারণা করছি। এতে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারছি।’

তিনি আরও বলেন,
‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আমার প্রতি সাড়া বেড়েছে। নির্বাচিত হলে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ করব।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page