এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা ও একটি রিকুইজিশন করা নোয়া মাইক্রো বাস সহ স্বতন্ত্র প্রার্থীর ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে চন্দনাইশ আবদুল বারিহাট নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইলিয়াছ খাঁন জানান, রাত ১২টার সময় ১০ লাখ ৪৯ হাজার টাকা সহ তাদের আটক করে থানায় দেয়া হয়। টাকাগুলো ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এড. মিজানুল হক চৌধুরীর বলে জানা গেছে।
এ ব্যাপারে তিনি ব্যাখ্যা দিলে ও নির্বাচনী ট্রাইব্যুনাল যাহা সিদ্ধান্ত দেন সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান দেন তিনি।
বিষয়ে জানতে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এড. মিজানুল হক চৌধুরীর মোবাইলে বার বার কল দেয়া হলে ও তিনি সাংবাদিকদর কল রিসিভ করেননি।