বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

গাইবান্ধায় ‎দুর্বৃত্তদের হামলায় মুহুরির মৃত্যু

গাইবান্ধায় দুর্বৃত্তের ধারালো কুড়ালের আঘাতে অমিতাভ কুমার রায় সুজন নামের এক আইনজীবীর সহকারী  নিহত হয়েছেন। শুক্রবার  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বল্লমঝাঁড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আইনজীবীর সহকারী অমিতাভ কুমার রায় সুজন ওই গ্রামের মৃত নিরঞ্জন রায়ের ছেলে এবং গাইবান্ধা জেলা জজ কোর্টে আইনজীবীর সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তার স্বজনরা জানান, সন্ধ্যায় বাড়ির পাশে হঠাৎ দুর্বৃত্তরা সুজনের ওপর হামলা করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় সুজনের মাথায় চোট দেয়া একটি ধারালো কুড়াল আটকা ছিল।
গুরুতর অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখান থেকে চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয় সুজনের।

নিহতের ভাই সুধান কুমার রায় অভিযোগ করে জানান, পার্শ্ববর্তী নিতাই চন্দ্র রায়ের সঙ্গে তার ভাইয়ের জমি নিয়ে বিরোধ চলছিল। তিনি এমন ঘটনা ঘটাতে পারেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে। কি কারণে হত্যার ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page