এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১ ফটিকছড়ি ও সীতাকুণ্ড -৪ আসনে বিএনপি’র সরোয়ার আলমগীর এবং আসলাম চৌধুরী বিপুল ভোটে জয় লাভ করলে ও মামলা জনিত জটিলতায় তাদের এমপিত্বের পদ স্থগিত রয়েছে।
সূত্র মতে- চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত ধানের শীষ এর প্রার্থী সরোয়ার আলমগীর ভোট পেয়েছেন- ১ লাখ ৩৮ হাজার ৫৪৫। আর এতে তিনি বেসরকারি ভাবে নির্বাচিত ও হয়েছেন। তার নিকটতম: প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৬২ হাজার ১৬০ ভোট।
অপর দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) আংশিক : কিছু এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী (ধানের শীষ) ১ লাখ ৪২ হাজার ৬৭৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোঃ আনোয়ার ছিদ্দিক (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৯ হাজার ২৬৮ ভোট।
নির্বাচিত ঘোষিত হওয়ার পরও তারা ২ জন মামলা সংক্রান্ত জটিলতায় এমপিত্বের স্বাদ গ্রহণ করা থেকে আপাতত: বিরত থাকতে হচ্ছে।
তবে, অতি দ্রুত তম: সময়ের মধ্যে তা নিরসন হয়ে যাবে। এবং অতি সহসাই তারা শপথ গ্রহণ করে নিজ নিজ আসনের প্রতিনিধিত্ব করবেন জাতীয় সংসদে এমনটা ই বলে যাচ্ছেন নির্বাচিত ২জন বিএনপি’র এমপি এবং তাদের ঘনিষ্ঠজনরা।