এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের নবনির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন নির্বাচন পরবর্তী দলের সকল পর্যায়ের নেতা-কর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ১৪ ফেব্রুয়ারি (শনিবার) বারইয়ারহাট পৌরসভা এলাকায় অবস্থিত তার নির্বাচনী কার্যালয়ে এক সমাবেশে দীর্ঘ বক্তব্যে পূর্ব ঘোষণা মোতাবেক সন্ত্রাস, চাঁদাবাজি, জবরদখল, মাদক সহ নানাবিধ: অপরাধ মূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে দলের সকল পর্যায়ের নেতা-কর্মী সহ সবাইকে সতর্ক করে দেন।
সকাল থেকে বিকাল পর্যন্ত তার ওই সমাবেশ শেষ হওয়ার পর সন্ধ্যার দিকে মীরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের একটি বাড়িতে কয়েকজন যুবক অস্ত্র সমেতো সন্ত্রাসী যজ্ঞ চালাতে গেলে বাড়ির লোক জনের চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে অস্ত্রধারী সন্ত্রাসীদের ধাওয়া করে ৩জনকে ধরে ফেলে। এসময় নতুন এমপি নুরুল আমিন কে ফোন করে বিষয়টি জানালে তিনি নিজেই থানা পুলিশকে ফোন করে তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন। এমপি’র নির্দেশ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটককৃত ৩ সন্ত্রাসী গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় বলে জানা গেছে। এ সময় তাদের কাছে অস্ত্র ও পাওয়া গেছে বলে সূত্র জানায়।
বিষয়ের সত্যতা জানার জন্য নুরুল আমিন এমপি’র কাছে ফোন করলে তিনি এ প্রতিবেদকের এর সত্যতা নিশ্চিত করে বলেন-আমার ‘জিরো টলারেন্স’ ঘোষণার বাস্তবায়ন শুরু হলো। কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, জবরদখল এবং মাদক সহ কোনো অপরাধ মুলক কর্মকাণ্ড মীরসরাইতে আর চলতে দেয়া হবে না।