মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

চট্টগ্রাম ১ মীরসরাই আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হলো

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে ৫ জন এমপি প্রার্থীর।
এই আসনে মোট স
৭ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। বিএনপি মনোনীত নুরুল আমিন ধানের শীষ প্রতীকে এক লাখ ২৭ হাজার ৬৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ২২৭ ভোট।
জানা গেছে, নির্বাচনে প্রদত্ত ভোটের মধ্যে কোনো প্রার্থী যদি এক-অষ্টমাংশ ভোট না পান, তাহলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। এ আসনে প্রদত্ত ভোট দুই লাখ ১৯ হাজার ৪১৬ ভোট। সে হিসেবে একজন প্রার্থীকে ২৭ হাজার ৪২৭ ভোট পেতে হবে। অর্থাৎ, যে প্রার্থীর ভোট এর চেয়ে কম হবে, তার জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে।
প্রার্থীদের ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী এডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী (হাতপাখা) পেয়েছেন দুই হাজার ৬৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ শাহাদাৎ হোসেন (লাঙল) পেয়েছেন এক হাজার ৬৩১ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী রেজাউল করিম (আপেল) পেয়েছেন ৭৫৮ ভোট, মুসলিম লীগের প্রার্থী এডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরী (হাতপাঞ্জা) পেয়েছেন ২৬৬ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রার্থী এডভোকেট এ কে এম আবু ইউসুফ (তারা প্রতীক) পেয়েছেন ২৫২ ভোট।
এই ৫ জন প্রার্থী মিলে ভোট পেয়েছেন চার হাজার ৯৭১ ভোট।
মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, ‘মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের কম ভোট কম পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। সে হিসেবে এ আসনে ৫ জন এমপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page