বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

বিগত সময়ের দোসরদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে চট্টগ্রামের সাংবাদিক সমাজ, মীরসরাইতে অনুরূপ হতে হবে

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

বিগত সময়ের আওয়ামী দোসরদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে চট্টগ্রামের সাংবাদিক সমাজ, জেলার মীরসরাইতে ও অনুরূপ হতে হবে বলে মনে করছেন অনেকেই।
শুধু চট্টগ্রাম শহর নয়, চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলা সহ পুরো চট্টগ্রামের প্রায় সব উপজেলা গুলোতে আওয়ামী দোসররা এখনো গিজগিজ করছে!
আর সেই নিরিখে অনেকেই তাদের অভিমত ব্যক্ত করে বলছেন-বিএনপি’র ভাই, বোন-বন্ধুরা দেশ-গ্রাম, এলাকা এবং নিজের এবং পরিবারের অতীত দুঃসময়ের কথা মনে রেখে এইবার কি চিন্তা করার সময় হবে কি সবার?
দীর্ঘ ১৭ বছর আওয়ামী স্টিম রোলারে চাপা পড়ে যারা ছেলে হিসেবে মা-বাবার আদর বঞ্চিত হয়ে, স্বামী হয়ে স্ত্রীর কাছ থেকে দুরে থাকতে, পিতা হিসেবে সন্তানদের আদর, মায়া-মমতা থেকে বঞ্চিত রাখা সহ অত্যন্ত মানবিক জীবন কাটাতে হয়েছিলো ঘর, বাসা-বাড়ি ছেড়ে আত্মগোপনে থাকতে হয়েছিলো। এমন কি অনেকেই নদীর পাড়ে, ঝোঁপ-জঙলে নির্ঘুম রাত কাটাতে হয়েছিলো সেই সব দিন-রজনী গুলোর কথা কি কারো মনে পড়ে?
দীর্ঘ ১৭ বছরের যাতনার পর ৫ আগষ্টে খানিকটা মুক্ত হয়ে যারা এলাকায় ফিরে এসে বিগত সময়ের কতোগুলো দোসরদের সাথে সখ্যতা গড়ে দীর্ঘ ১৭ বছর যাতনা সয্য করে আসাদের হ্রদয় পিঞ্জরে আঘাত করে দহরমমহরমে চলেছিলেন তাদের এখন সঙ ছাড়ার সময় এসে গেছে।
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা বিএনপি’র রাজনীতিতে গ্রুপিং থাকার সুবাদে কেউ কেউ নিজেদের দল/গ্রুপ ভারী করে প্রতিপক্ষ গ্রুপকে ঘায়েল করার মানসে ওই সব দোসরদের ছায়াসঙ্গী হিসেবে রেখেছিলেন। এমনকি কেউ কেউ আবার নির্বাচনে ভোট ব্যাংক বাড়ানোর মানসিকতায় ও তাদেরকে বোগলতলে রেখেছিলেন। কিন্তু, এখন তো নির্বাচন ইস্যুতে মীরসরাই বিএনপি’র সেই পূর্বেকার গ্রুপিং রাজনীতির অবসান ঘটেছে। এবং সেই সাথে মীরসরাই বিএনপি থেকে এমপি ও নির্বাচিত হয়ে গেছে। সবচেয়ে বড় কথা-শুধু এমপি নয়, বিএনপি সরকার ও গঠন করে ফেলেছে। এইবার তো আর বিগত সময়ের দোসরদের ছায়াসঙ্গী করে রাখা বা বোগলতলে রেখে বিএনপি কে কলংকিত করার কোনো মানে থাকতে পারে না? এই বার বিএনপি’র সকল পর্যায়ের নেতা-কর্মীরা পুরোনো দুঃসময়ের দিন রজনী গুলোর কথা স্মরণে এনে ওদের সঙ্গ ত্যাগ করে দেশ-গ্রাম এর শান্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য কাজ করে যেতে হবে।
কি বলেন বিএনপি’র সকল পর্যায়ের ত্যাগী নেতা কর্মীরা?
উপরোল্লিখিত বিষয়াবলী শুধুমাত্র মীরসরাই উপজেলার জন্য নয় বরং পুরো চট্টগ্রামের জন্য।
পুরো চট্টগ্রাম ব্যাপী সেই একই অবস্থা বিদ্যমান।
বিষয়টি রাজনৈতিক হলে ও এই প্রতিবেদক যেহেতু রাজনীতির সাথে সম্পৃক্ত নয় বাট সাংবাদিকতা পেশার সম্পৃক্ত বিধায় প্রাসঙ্গিক ক্রমে সাংবাদিকতা পেশার বিষয়ে প্রাসঙ্গিকতা নিয়ে এ প্রতিবেদন।
সাংবাদিকতা পেশায় নিয়োজিত কতোগুলো ধান্দাবাজ ব্যাক্তি বিগত আওয়ামী সরকারের শাসনামলে সু’মহান পেশা সাংবাদিকতার ওপর কুঠারাঘাত করে সরকারের দালালী করায় মশগুল ছিলো। এবং অনেকেই আওয়ামী নেতাদের পা ছাঁটা গোলামের ন্যায় ভূমিকা রেখে সাংবাদিকতা পেশাকে কলংকিত করেছিলো। ন্যায়নীতি পরায়ন সাংবাদিকদেরকে করে রেখেছিলো কোণঠাসা, দালাল এবং ধান্দাবাজদের সংস্পর্শে না থাকায় অনেক সাংবাদিক চরম বৈষম্যের মধ্যে থেকে অত্যন্ত মানবেতর জীবন যাপন করে আসতে বাধ্য হতে হয়েছিলো।
সরকার পরিবর্তনের পর পরই কোণঠাসা হয়ে থাকা এবং চরম বৈষম্যের কবল থেকে খানিকটা মুক্তি লাভ করে প্রতিবাদ-প্রতিরোধে এগিয়ে আসতে চেয়ে ও পেরে উঠেনি তাদের সাথে। কিন্তু, এখন আর সেই সময় নেই, সময় পাল্টেছে। একেবারেই গনতান্ত্রিক পন্থায় গত ১২ ফেব্রুয়ারি অতিত ইতিহাসের নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করা জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করার মধ্য দিয়ে দেশের গনতন্ত্র মনা রাজনৈতিক দল বিএনপি সরকার ও গঠন করছে। এমতাবস্থায় বিগত সময়ের দোসর সাংবাদিকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন চট্টগ্রামে বিগত সময়ের বৈষম্যের শিকার সাংবাদিক সমাজ। এর পরিপ্রেক্ষিতে বলাবাহুল্য যে, চট্টগ্রামের ওই সব দোসর সাংবাদিকদের ন্যায় চট্টগ্রাম উত্তরের মীরসরাই উপজেলায় ও থাকা সাংবাদিক নামধারী দোসরদের বিরুদ্ধে অবস্থান নেয়া এখন সময় সাপেক্ষিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
সুতরাং, চট্টগ্রামে তো চলছেই, সেই সাথে মীরসরাই উপজেলায় ও ওর একটা বিহীত ব্যবস্থা হাতে নেয়ার দরকার বলে মনে করছেন এখানে বিগত সময়ে চরম বৈষম্যের শিকার সাংবাদিকরা।
ধমীরসরাই উপজেলায় যে সব সাংবাদিক নামধারীরা বিগত আওয়ামী জামানায় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের সিমাহীন ক্ষতি করেছিলো তাদের সাথে বর্তমান সময়ে বিএনপি’র নেতা কর্মী নামধারী কোনো ব্যাক্তি বিশেষের সখ্যতা দল প্রেমিক কোনো নেতা-কর্মী মেনে নিতে পারে বলে মনে করছেন না অনেকেই।
সুতরাং, সুবিধা ভোগী বিএনপি’র যে সব নেতা কর্মীরা ওই সব দালাল-ধান্দাবাজ ও আওয়ামী দোসর সাংবাদিকদের সাথে সখ্যতা বজায় রেখে চলার চেষ্টা করবে তারা ও দোসর হিসেবে চিহ্নিত হবে বলে বিএনপি’র নিবেদিত প্রাণ অনেক নেতা কর্মীরা মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page