বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

কাশিমপুরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতি। এলাকাবাসীদের তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া

মোঃ মমিনুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরের কাশিমপুরে রাস্তা ধ্বসে দেবে গেছে। এতে বিশাল ফাটলের সৃষ্টি হয়েছে। চলাচলে বিঘ্ন ঘটছে এবং যানবাহন চলাচল স্থবির হয়ে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
ঘটনাটি মহানগরীর কাশিমপুর থানাধীন ৬ নং ওয়ার্ডের ধনঞ্জয় এলাকার নদীর পাড়ে।

স্বরে জমিনে গিয়ে জানা যায়, নির্বাচনের আগে অর্থাৎ গত দু-তিন দিন আগেই রাস্তার পিস ঢালাই নির্মাণ কাজ হয়। কিন্তু দুদিন পরেই রাস্তায় ফাটলের দেখা যায় । পরে আস্তে আস্তে দেবে গিয়ে বিশাল ফাটলের সৃষ্টি হয়। পর্যবেক্ষণ করে দেখা যায়, মাত্র ৪ ইঞ্চি খোয়ার উপর নামমাত্র ঢালাই হয়েছে। নিম্নমানের লোক দেখানো সংস্কারের কারণেই রাস্তার এই বেহাল দশা। এতে জনসাধারণসহ যানবাহন চলাচল স্থবির হয়ে পড়েছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

এলাকাবাসীদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন, রাস্তায় কাজ করার ৩-৪ দিন পরেই ফাটল দেখা যায়। কর্তৃপক্ষ ফাটল মেলাতে গিয়ে ব্যর্থ হয়। পরবর্তীতে দেবে গিয়ে বিশাল ফাটলের সৃষ্টি হয়।। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কর্তৃপক্ষ ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি করেছেন বলে মনে হচ্ছে। সঠিকভাবে কাজ করলে রাস্তার এই অবস্থা হতো না।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করলেও কোন সাড়া পাওয়া যায়নি।
এলাকাবাসীদের দাবি, অতি দ্রুত এই সমস্যার সমাধান করা হোক এবং এবং এই দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আইনুক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page