মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় যুবদল কর্মীর হাতের আঙুল বিচ্ছিন্ন

গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তদের হামলায় এক যুবদল কর্মীর হাতের দুই আঙুল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত কাকন বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের মিরু মণ্ডলের ছেলে। তিনি বরিশাল ইউনিয়ন যুবদলের কর্মী। হামলায় আঙুল বিচ্ছিন্নের পাশাপাশি তার পা ভেঙে গেছে বলে জানা যায়।
স্থানীয় সূত্র জানায়, গতকাল রোববার রাতে কাকন জুনদহ বাজার এলাকায় অবস্থান করছিলেন। এসময় অপরিচিত কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে কাকনের হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় ও পা ভেঙে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বিএনপি নেতা মওদুদ মিয়া বলেন, হঠাৎ করে অপরিচিত কয়েকজন এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে গেছে। আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। এ ধরনের নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই।
পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আহত কাকন আমাদের উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ কর্মী। তাকে লক্ষ্য করে রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে এ হামলা করা হয়েছে। আমরা এই বর্বর হামলার কঠোর প্রতিবাদ জানাই।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  সরোয়ার আলম খান বলেন, আহত ব্যক্তির পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page