মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর বিল্লাল মোল্লা বিমানবন্দর থেকে আটক

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা  বিমান বন্দর থেকে আটক হয়েছেন। আজ সোমবার দুপুরে জিএমপির গোয়েন্দা বিভাগ  ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে আটক করে।

আটক গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া মোল্লা বাড়ির মৃত মমিন উদ্দিন মোল্লার ছেলে। তিনি যুবলীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, একাধিক মামলার আসামি বিল্লাল হোসেন মোল্লা গোপনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য বিমান বন্দরে যায়। সেখানে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিএমপিকে খবর দেয়। অতঃপর জিএমপি পুলিশ বিমানবন্দর থেকে আসামিকে আটক করে জিএমপিতে নিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের  অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার  সাহেব আলী পাঠান কালের কণ্ঠকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামি বিল্লাল হোসেন মোল্লা আমাদের হেফাজতে রয়েছেন।
তার নামে একাধিক মামলা আছে। সংশ্লিষ্ট থানাগুলোকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page