মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

চট্টগ্রামের চন্দনাইশে পাষন্ড বাবা ২ শিশু কন্যাকে বিক্রি এবং স্ত্রীকে হত্যা করে পালিয়েছে 

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী জামিজুরী এলাকায় ৪ কন্যা সন্তানের জননীকে হত্যা করেছে পাষন্ড স্বামী। গতকাল রবিবার রাতে তাকে হত্যা করে সকালে সে পালিয়ে গেছে বলে জানায় এলাকাবাসী।
ভিকটিম স্ত্রীর নাম সালমা আকতার (৩৫)। সে বাক প্রতিবন্ধি বলে জানা গেছে।
সূত্র জানায়, গত ৫ বছর আগে নুরুল হুদা নামক ব্যাক্তি তাকে কোথা থেকে নিয়ে এসেছিলো কেউ বলতে পারেনি।
স্থানীয় অধিবাসীরা জানায়, পাষন্ড নুরুল হুদা ইতিমধ্যে তার ২ শিশু কন্যাকে বিক্রি করে ও দিয়েছে। বড় মেয়ে নুর জাহান (৪) দাদীর সাথে থাকে। তাকেও সে অনেকবার বিক্রি করার চেষ্টা করে।
কিন্তু পরিবারের সদস্য ও এলাকাবাসীর বাঁধার মুখে তা করতে পারেনি সে। ইতিমধ্যে সে তার ১২দিন বয়সী কন্যা শিশুটিকে ও বিক্রি করতে চেয়েছিলো বলে জানা গেছে। এবং বাচ্চা ডেলিভারির পর ও তাকে বেশ কয়েকবার মারধর করেছিলো উক্ত পাষানী নুরুল হুদা।
খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ সোমবার সকালে নিহতার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।
সূত্র মতে-সম্প্রতি চুরি করতে গিয়ে ধরা খাওয়ার পর স্থানীয় অধিবাসীরা নুরুল হুদাকে মারধরের পর বেঁধে ও রেখেছিলো।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইলিয়াছ হোসেন জানান, ৯৯৯ এ স্ত্রীকে হত্যা করে লাশ গোপনে দাফনের সংবাদ পেয়ে সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়।
অভিযুক্ত স্বামী নুরুল হুদা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান রয়েছে বলে ও জানান দেন ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page