মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

দৈনিক দিনকাল’র সম্পাদক ও প্রকাশক নিযুক্ত হলেন আতিকুর রহমান রুমন

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

সাংবাদিকতা জগতের উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট সাংবাদিক, লেখক, কলামিস্ট ও আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক এবং বিএনপি’র মিডিয়া সেলের অন্যতম: সদস্য আতিকুর রহমান রুমন বিএনপি’র একমাত্র মুখোপত্র দৈনিক ‘দিনকাল’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে নিযুক্ত হয়ে পত্রিকার দায়িত্বে যোগদান করেছেন।
কর্মময় ও পেশাগত জীবনের এক বর্ণাঢ্য অধ্যায়ের আলোকবর্তিকা হিসেবে সাংবাদিকতা ক্ষেত্রে তার ব্যাপক পরিচিতি।
তিনি বিভিন্ন মানবিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোক্তা। সাংবাদিকতা ও রাজনীতির দীর্ঘ সংগ্রামকে যারা বুকে লালন করেন, তাদের মধ্যে নিবেদিত নের্তৃত্বের অধিকারী আতিকুর রহমান রুমন।
জন্মভূমি বগুড়ার মাটিতে বেড়ে ওঠা এই মানুষটি দীর্ঘ অনেক বছর ধরে সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে সাংবাদিকতা এবং রাজনীতির মিশ্রধারায় নিজেকে সু’প্রতিষ্ঠিত করেছেন। বিএনপি’র আন্দোলনের প্রতিটি বাঁকে বাঁকে তার ভূমিকা যেমন স্পষ্ট, তেমনি গণমানুষের স্বার্থে সাংবাদিকতার কলম চালানো ও ছিলো তার নিরন্তর এক মাধ্যম। আতিকুর রহমান রুমন শুধু একজন নেতা বা সাংবাদিক নন, বরং তিনি বিএনপি’র প্রতিটি কর্মীর আত্মার অংশ, যিনি রাজনৈতিক সংগ্রাম, সাংবাদিকতা এবং মানবিক কার্যক্রমের মাধ্যমে অসংখ্য মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিয়ে ব্যাপক প্রশংসা ও অর্জন করেছেন। ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলের দীর্ঘ সময়ে নানা:ভাবে তিনি নিজ উদ্যোগে ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন।
১৯৭৫ সালের ১৫ মে বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন আতিকুর রহমান রুমন। তারা তিন বোন, চার ভাই। পিতা মরহুম হাফিজুর রহমান ছিলেন সরকারি চাকরিজীবী ও সমাজসেবক। মা মরহুমা ফেরদৌসী বেগম ছিলেন গৃহিণী ও এফ. এইচ. ফাউন্ডেশনের চেয়ারম্যান, যিনি ছিলেন দানশীলতার জন্য ব্যাপক পরিচিত। সাংবাদিক আতিকুর রহমান রুমন এর শিক্ষাজীবন শুরু হয় উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শাহ সুলতান কলেজ থেকে। এবং সেখান থেকেই ছাত্র রাজনীতির পাশাপাশি হাতেখড়ি হয় সাংবাদিকতার মতো সু’মহান পেশায় নিজেকে সম্পৃক্ত করে নেন। সাংবাদিকতার সুবাদে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েল্স, তুরস্ক, কাতার, আরব আমিরাত, ওমান, বাহরাইন, চীন, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, মালদ্বীপ, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভূটান সহ নানা: দেশ সফর করেছেন তিনি।
আতিকুর রহমান রুমন বহুল আলোচিত ও পাঠক নন্দিত অসংখ্য গ্রন্থের ও রচয়িতা।
ইতোপূর্বে দৈনিক ‘দিনকাল’ পত্রিকার প্রকাশক এবং ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।
দেশের সর্বাধিক জনপ্রিয় এবং সু’বৃহৎ রাজনৈতিক দল বিএনপি’র চেয়ারম্যান ছাড়া ও গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নিজে ও বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়া এবং দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জনের পর সরকার গঠন করার মাধ্যমে সর্বসম্মতিক্রমে দেশের প্রধানমন্ত্রী হওয়ার কারণে দৈনিক দিনকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক এর দায়িত্বটি ছেড়ে দিয়ে দল নিবেদিত ব্যাক্তি ও সাংবাদিকতার ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন ব্যাক্তি হিসেবে আতিকুর রহমান রুমন কে দৈনিক দিনকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে নিয়োগ দান করে দায়িত্ব অর্পণ করেন।
দলের একমাত্র মুখোপত্র দৈনিক দিনকাল পত্রিকায় নতুন দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর আতিকুর রহমান রুমন এর দৈনিক দিনকাল পত্রিকা আরো ব্যাপক থেকে ব্যাপকতর ভাবে প্রসার লাভ করে এগিয়ে যাবে সে প্রত্যাশা সবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page