মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

দীর্ঘ ৪৭ বছর পর লালমনিরহাটের তিনটি আসনেই বিজয়ী বিএনপি’র প্রার্থীরা,

নজরুল ইসলাম বিপ্লব লালমনিরহাট জেলা প্রতি নিধি

লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনের মধ্যে লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২ আসনে ৪৭ বছর পর এবং লালমনিরহাট–৩ আসনে ২৫ বছর পর বিএনপির মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন।

লালমনিরহাট–১ (হাতীবান্ধা ও পাটগ্রাম) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মো. হাসান রাজীব প্রধান। তিনি ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আনোয়ারুল ইসলাম ১ লাখ ২৯ হাজার ৫৭২ ভোট পেয়েছেন।

জানা গেছে, লালমনিরহাট–১ (হাতীবান্ধা ও পাটগ্রাম) আসনে ৪৭ বছর আগে ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী নুরুজ্জামান ২৩ হাজার ৭২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের (মালেক) মনোনীত আবিদ আলী। তিনি ২০ হাজার ২৮৬ ভোট পান।

লালমনিরহাট-২ (আদিতমারী ও কালীগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মো. রোকন উদ্দিন বাবুল ১ লাখ ২৩ হাজার ৯৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. ফিরোজ হায়দার লাভলু ১ লাখ ১৭ হাজার ২৫২ ভোট পেয়েছেন।

জানা গেছে, লালমনিরহাট-২ আসনে ৪৭ বছর আগে ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী মজিবুর রহমান ২২ হাজার ৭২৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের (মালেক) প্রার্থী শাহ আলম। বিএনপির মজিবুর রহমান ৮ হাজার ৩৩১ ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

লালমনিরহাট-৩ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী আসাদুল হাবিব দুলু ১ লাখ ৩৯ হাজার ৬৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আবু তাহের ৫৬ হাজার ২৪৪ ভোট পেয়েছেন। আসাদুল হাবিব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৮৩ হাজার ৪০৭ ভোট বেশি পেয়েছেন।

জানা গেছে, লালমনিরহাট-৩ আসনে ২৫ বছর আগে ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আসাদুল হাবিব ৬৩ হাজার ৩৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আবু সাঈদ দুলাল। তিনি পেয়েছিলেন ৪২ হাজার ৯১২ ভোট।

এর আগে ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ আসন থেকে বিএনপির প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদ ২২ হাজার ৫৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আবুল হোসেন। তিনি পেয়েছিলেন ২১ হাজার ৪৭২ ভোট। বিএনপির রিয়াজ উদ্দিন আহমেদ ১ হাজার ১০৩ ভোট বেশি পেয়ে সেবার সংসদ সদস্য নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page