মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

চাঁদাবাজির অভিযোগে ইজারাদারকে কল দিয়ে যা বললেন হাসনাত

শপথ নিয়ে এলাকায় এসেই চাঁদাবাজির অভিযোগ ওঠা এক ইজারাদারকে কল করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ ঘটনার দুই মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার নিউ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

ভাইরাল ভিডিওতে হাসনাত আবদুল্লাহকে বলতে শোনা যায়, ‘আপনি ইজারা তুলবেন বাজার থেকে।
বাজারের বাইরে চাঁদা তুলতে আসবেন না। দেবিদ্বারে কোনো চাঁদাবাজি চলবে না। আপনি শুধুমাত্র কাঁচা বাজারের ইজারা নিয়েছেন। আপনি কাঁচা বাজারের এদিকে যদি আসেন, মানুষ আপনাকে ধরে পিটাইয়া পুলিশের হাতে তুলে দেন আমাদের কিছুই করার নাই।
তিনি আরো বলেন, ‘চাঁদাবাজদের মানুষ ধরে পিটাবে, বুঝছেন?’ ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আমাকে শোধন ডিলার পাঠাইছে’। প্রত্যুত্তরে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘শোধন ডিলার আপনাকে পাঠাইছে, আপনি চাঁদা তোলেন। আমি যদি আপনাকে বলি আপনি এই বাড়িতে গিয়ে খুন করে আসেন, আপনি খুন করে আসবেন? কালকে থেকে যেন আপনাকে না দেখি।’

এসময় স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কাল থেকে যদি চাঁদার জন্য আসে আপনারা বেঁধে রাখবেন।
শাহ আলমকে বেঁধে খবর দিবেন। আপনার এরিয়া হচ্ছে বাজার, বাজারের বাইরে যদি আপনি আসেন বাইন্ধা পুলিশে দেব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page