বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

একুশে ফেব্রুয়ারি নিয়ে ডিএমপির বিশেষ পরিকল্পনা

আসন্ন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে পালনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ।

বুধবার দুপুরে ডিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেউ যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এ সময় তিনি গোয়েন্দা সংস্থাগুলোকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন।
সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এতে কেন্দ্রীয় শহিদ মিনার ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয়, প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ, সিসিটিভি মনিটরিং এবং ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়।

সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সংস্কৃতি মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মতামত প্রদান করেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার  মোঃ সরওয়ার বলেন, গোয়েন্দা তথ্য আদান-প্রদান জোরদার করতে হবে এবং ট্রাফিক ব্যবস্থাপনা যথাযথভাবে নিশ্চিত করতে হবে, যাতে জনসাধারণ নির্বিঘ্নে শহিদ মিনারে যেতে পারেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page