মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ভাষা শহীদদের প্রতি জানাই- বিনম্র শ্রদ্ধাঞ্জলি, বিএমএসএফ

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকায় অবস্থানরত সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন।

সকাল ৯টায় শাহবাগ থানার সামনে সংগঠনের সদস্যরা সমবেত হন। সেখান থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি শৃঙ্খলাবদ্ধ দলীয় বহর নিয়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হন। পরে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সাথে সংগঠনের বিভিন্ন শাখা কমিটি দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করে।

পুষ্পার্ঘ অর্পণকালে সংগঠনের সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবুল হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, মহান ভাষা আন্দোলনের চেতনা বাঙালির স্বাধীনতা সংগ্রামের ভিত্তি রচনা করেছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ভাষা শহীদদের আদর্শ ধারণ করে গণমাধ্যমকর্মীদের সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে হবে। ভাষা আন্দোলনের চেতনা আমাদের পেশাগত দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগায়।
একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে সারাদেশের সকল শাখা কমিটিকে নিজ নিজ এলাকায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের আহ্বান জানানো হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page