মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী: ড. ইফতেখারুজ্জামান

দুর্নীতি এবং ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার, বিশেষ করে ধর্ম এবং জাতিগত বৈষম্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়, একুশের চেতনার সাথে সাংঘর্ষিক। সকল মানুষের সমান অধিকার বিশেষ করে নারী, ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু, আদিবাসী, প্রতিবন্ধীসহ সকল প্রান্তিক জনগণের সমান অধিকার যারা হরণ করেন তারা একুশের চেতনার পরিপন্থী ব্যবহার করেন এবং সেটি আমরা প্রত্যাখ্যান করতে চাই।

তিনি আরও বলেন, এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে একুশের চেতনা ধারণ করে সকল মানুষের সমান অধিকার, সহাবস্থান, সাম্য, সামাজিক মর্যাদা, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। এটি হচ্ছে একুশের মূল চেতনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page