মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২ জনের পরিচয় মিলেছে

ছিনতাইকারী সন্দেহে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় মিলেছে। নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল  ও একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম ।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  সারোয়ারে আলম খান নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।
শক্রবার দিনগত রাত সাড়ে ৫টার দিকে উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়নের মোজাহিদপুর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, এক নারী তার আত্মীয়ের সঙ্গে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপুকুর এলাকায় নৈশকোচ থেকে নামেন। তারা সাদুল্লাপুর-ঠুটিয়াপুকুর সড়কের সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট খেয়াঘাট ব্রিজ এলাকায় পৌঁছলে তিনজন ছিনতাইকারী তাদের পথরোধ করে। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা ও সোনার গহণা ছিনিয়ে নেয়।

এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে ছিনতাইকারীরা মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোজাহিদপুর এলাকায় সড়কের পার্শ্বে পুকুরে ছিটকে পড়ে। পরে তাদের দুজনকে পুকুর থেকে তেলা হয়। এসময় এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। বাকি একজন কৌশলে পালিয়ে যান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page