আহসান হাবীব শেখ ,সুন্দরগঞ্জ প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে এ অনুষ্ঠিত হয়েছে পরিষ্কার সুন্দরগঞ্জ কর্মসূচি। আজ সকাল ৯ টার সময় সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসনের নব নির্বাচিত এমপি অধ্যাপক মাজেদুর রহমান।আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম সহ আরো অনেক নেতা কর্মী।
অধ্যাপক মাজেদুর রহমান নিজেই নেতা কর্মীদেরকে নিয়ে এই পরিষ্কার কার্যক্রম পরিচালনা করেন। অধ্যাপক মাজেদুর রহমান বলেন আমরা আজ থেকে সুন্দরগঞ্জ কে সুন্দর করে গড়ে তুলবো সেই পরিকল্পনার অংশ হিসাবেই আজকের এই কর্মসূচি। সুন্দরগঞ্জ এর সাধারণ জনগণ এটিকে সাধুবাদ জানাচ্ছে। তারা বলেন মুখের বুলিতে নয় সুন্দরগঞ্জ যেনো এবার প্রকৃতরূপেই সুন্দর হয় সেই দাবি জানাই।