মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

বালিয়াডাঙ্গীতে আলুবাহী ট্রলির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে

মোঃ রানা ইসলাম ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মহাসড়কের ঢোরামারা পুকুর সংলগ্ন এলাকায় আলু বোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে সড়ক দুর্ঘটনা ঘটে। এতে পুলিশের পিকআপটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

রোববার (দুপুর ১টা) ঢোরামারা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আলুবাহী ট্রলি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পুলিশের গাড়িটিকে সজোরে আঘাত করে। এতে পিকআপ ভ্যানটি সড়ক থেকে ছিটকে পাশে পড়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে হরিপুর থানা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও পুলিশ লাইন থেকে সংগ্রহ করা শটগান থানায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনার শিকার হন তারা।

খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশের এসআই এরশাদ আলী ও এসআই আবু বক্কর সিদ্দীক সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে দুর্ঘটনাকবলিত আলুবাহী ভোটভোটিটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page