এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম ১০ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে বিপুল ভোটে নির্বাচিত এমপি জনাব সাঈদ আল নোমান হুংকার দিয়ে বলেছেন-যে কোনো অপকর্মের সাথে জড়িত কাউকে রেহাই দেয়া হবে না।
তিনি খবরদারি করে বলেন, চট্টগ্রাম জুড়ে অনেক কিছু শুনতে পাচ্ছি। আমার মরহুম বাবা বিএনপি’র কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান জীবদ্দশায় সকল লোভ লালসা সামাল দিয়ে দলের জন্য নিবেদিত হয়ে যে নিজেকে উৎসর্গ করে কাজ করে মানুষের মনে জায়গা করে নিয়েছেন আমার ব্রত ও তাই। সুতরাং, আমাদের দলের নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি করতে চায়, তার রেহাই হবে নাই। তিনি এমপি নির্বাচিত হওয়ার পর শপথ নেয়ার সাথে সাথেই তার নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১০ আসনে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদক বিকিকিনি সহ নানাবিধ: অপকর্ম বন্ধে প্রদক্ষেপ নিয়ে কাজ করে সাধারণ মানুষের কাছ থেকে প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন।
তার একের পর এক ওই রকম প্রশংসনীয় কর্মে মানুষ বলাবলি করছেন-মরহুম
বাবা আবদুল্লাহ আল নোমান এর মতো ছেলে কে ও চট্টগ্রামের মানুষ ওই রকম দেখতে চাইবে যে তা স্বাভাবিক। বিএনপি’ র একমাত্র পত্রিকা দৈনিক দিনকাল এর একজন সাংবাদিক হিসেবে উনার মরহুম বাবা আবদুল্লাহ আল নোমান সাহেবের খুব কাছে থাকার সুযোগ হয়েছিলো অসংখ্য বার বিভিন্ন প্রোগ্রামে এ প্রতিবেদকের।
এমন কি বিগত সময়ে মন্ত্রী থাকাবস্থায় ঢাকার মন্ত্রী পাড়ার মিন্টু রোডের সরকারি বাড়িতে একাধিক বার যাওয়া আসা এবং সাক্ষাত ও কথা বলার স্মৃতি এখনো মানসপটে ভেসে উঠে এ প্রতিবেদকের।
আর তাই মরহুম বাবা আবদুল্লাহ আল নোমান এর সু’যোগ্য সন্তান হিসেবে সাঈদ আল নোমান এর কাছে ন্যায় নীতিগত ভাবে ভালো কাজের আশা নিয়ে দলীয় নেতা কর্মী সহ সর্বস্তরের মানুষ তাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন।
এখন তিনি মানুষের আশার প্রতি ফলন ঘটাতে নিরলস কাজ করে যাবেন বলে আশাবাদী।