মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

সকাল ৯টার মধ্যে অফিসে না এলে শাস্তিমূলক ব্যবস্থা

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ অফিসে উপস্থিতি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে। সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত না হলে বা অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করলে কর্মকর্তা-কর্মচারীরা শাস্তির মুখোমুখি হবেন।

সোমবার  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৫ এর সিনিয়র সহকারী সচিব কামরুল হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি, অফিস ত্যাগ বা অফিসে বিলম্বে উপস্থিতি সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৯-এর পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। কর্মকর্তাদের অফিস শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নির্দেশনা জারি করা হয়েছে।

সব কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে কেউ নিজ দপ্তর ত্যাগ করতে পারবে না। দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে অফিস ত্যাগের জন্য সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধানের অনুমতি নিতে হবে এবং অফিস ত্যাগের রেজিস্ট্রার ও ডিজিটাল হাজিরা সঠিকভাবে প্রদান করতে হবে।

নির্দেশনার ব্যত্যয় ঘটালে সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page