মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ফুলপুরে খানকায়ে সুলতানিয়া মাজিদিয়ার উদ্যোগে ইসলাহী আলোচনা ও ইফতার মাহফিল

ফয়জুর রহমান, ফুলপুর প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে খানকায়ে সুলতানিয়া মাজিদিয়ার উদ্যোগে ইসলাহী আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলার রূপসী এলাকায় খানকার প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মুফতি আ. ফ. ম. শফিকুল ইসলাম (দা.বা.), সিনিয়র মুহাদ্দিস, জামিয়া গাফুরিয়া, ইশ্বরগঞ্জ, ময়মনসিংহ। বিশেষ আলোচক ছিলেন মাওলানা আবুল বাশার, মোহতামিম, জামিয়াতুস সুন্নাহ, ফুলপুর। বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, নৈতিকতা ও সমাজে ইসলামের শান্তির বার্তা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হক, মোহতামিম, ফাতেমাতুয যাহরা (রা.) মহিলা মাদ্রাসা, বাশাটি উত্তর; হাফেজ ক্বারী মাওলানা মুখলেছুর রহমান, প্রধান শিক্ষক, কেরাত বিভাগ, বালিয়া মাদ্রাসা; হাফেজ মাওলানা আব্দুল কাদির, মোহতামিম, দারুস সালাম মাদ্রাসা, বাতিকুড়া; মাওলানা ফয়জুর রহমান, শিক্ষাসচিব, রমিজিয়া মহিলা মাদ্রাসা, পৌর গোদারিয়া, ফুলপুর; মাওলানা হিফজুর রহমান, পরিচালক, ফয়জুল উলুম মাদ্রাসা, বড়ইকান্দি; মাওলানা আব্দুর রশিদ, ইমাম, নতুন বাজার জামে মসজিদ, ঘোমগাঁও; ক্বারী আশরাফ আলী ও মৌলভী আমির হামজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমরান হাসান পল্লব, সাবেক সাধারণ সম্পাদক, ফুলপুর পৌর বিএনপি; আব্দুল বারী ফকির বাদশা, সদস্য, উপজেলা বিএনপি; মুজিবুর রহমান, সভাপতি, কৃষকদল, রূপসী ইউনিয়ন; সোহেল তাজ, সাধারণ সম্পাদক, কৃষকদল, রূপসী ইউনিয়ন ও সদস্য, খানকায়ে সুলতানিয়া; কামাল হোসেন; রফিকুল ইসলাম, সভাপতি, রূপসী বাজার ব্যবসায়ী কমিটি; আরিফ রব্বানী, সাধারণ সম্পাদক; আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক, রূপসী বাজার ব্যবসায়ী কমিটি; আব্দুর রশিদ সরকার; ইদ্রিস আলী মেম্বার; বকুল মিয়া; আজিম উদ্দিন; জমির উদ্দিন মল্লিক; আব্দুস সালাম; রফিকুল ইসলাম; মোফাজ্জল হোসেন; মানিক মিয়া; শহিদ মিয়া; নাজিম উদ্দিন; আবুল হাসেম; চান মিয়া; আলহাজ আব্দুল মান্নান; ওয়াইজুদ্দিন; আব্দুল জব্বার; ইউসুফ আলী; সাংবাদিক মাসুদ রানা; ইব্রাহিম হোসেন ; সাইফুল ইসলাম ফকিরসহ আরও অনেকে।
অনুষ্ঠানে পল্লী চিকিৎসক ফকরউদ্দিনের সঞ্চালনায় ইফতারের পূর্ব মুহূর্তে বিশেষ মোনাজাত পরিচালনা করেন খানকায়ে সুলতানিয়ার মোতাওয়াল্লি হযরত মাওলানা ক্বারী সুলতান আহমদ পীর সাহেব ফুলপুরী।
অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন খানকার সভাপতি হাফেজ মাওলানা লোকমান হোসাইন এবং সাধারণ সম্পাদক ক্বারী সাইফুল ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page