মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

সুন্দরগঞ্জে জমি দখল ও গাছ কর্তনের অভিযোগ, পরিবার নিয়ে আতঙ্কে বৃদ্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খামার ধুবনী মধ্যপাড়ায় এক বৃদ্ধার বসতভিটা দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছা: জেলেখা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জেলেখা বেগমের স্বামী মোঃ সাহাব উদ্দিন। শারীরিক অসুস্থতার কারণে তার পিতা জীবদ্দশায় তার বিয়ে দেন এবং একটি নির্দিষ্ট জমিতে বসতঘর নির্মাণ করে সেখানে বসবাসের ব্যবস্থা করেন। তবে জমিটি তার নামে দলিল করে দেওয়ার আগেই তার পিতা মারা যান।

ভুক্তভোগীর দাবি, উক্ত জমি তার নামে বি.আর.এস রেকর্ডভুক্ত এবং তিনি দীর্ঘদিন ধরে সেখানে স্বপরিবারে বসবাস করে আসছেন। জমিতে তার ও তার ছেলেদের লাগানো বাঁশঝাড়, ফলজ ও বনজ গাছপালা কেটে পুকুর ও রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগে উল্লেখ করা হয়, একই এলাকার তার ভাই-ভাতিজারা সম্প্রতি তাকে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মৃত মোজাম্মেল হকের ছেলে মোঃ আব্দুর রউফ, মৃত নুরু ব্যাপারীর ছেলে মোঃ হারুন মিয়া, মোঃ মঞ্জু মিয়া, মোঃ মফিজল হক ও তার ছেলে মোঃ জুয়েল মিয়াসহ আরও কয়েকজন।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, গত ২৩ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা লাঠি, দা ও কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে এসে তাকে ও তার পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দেন এবং প্রাণনাশের হুমকি দেন। বর্তমানে অভিযুক্তরা বাড়িতে অবস্থান করছেন বলেও দাবি করেন তিনি। নিরাপত্তাহীনতার কারণে তিনি ও তার পরিবার বাড়িতে ফিরতে পারছেন না।

জেলেখা বেগম জানান, তার অভিযোগের স্বপক্ষে জমির বি.আর.এস রেকর্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে।

অভিযুক্তদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সেলিম মিয়া বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page