মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প লিখে জয় মায়ামির

ফ্লোরিডা ডার্বিতে রোমাঞ্চকর প্রত্যাবর্তনে বড় জয় তুলে নিল ইন্টার মায়ামি। জোড়া গোল করে দলের জয়ের নায়ক লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) রবিবার অরল্যান্ডোর মাঠে ৪-২ ব্যবধানে হারিয়েছে অরল্যান্ডো সিটিকে।

ম্যাচের শুরুটা ছিল স্বাগতিকদের।
প্রথমার্ধের ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় অরল্যান্ডো। ১৮তম মিনিটে জালে বল জড়ান মার্কো পেসালিক, এরপর ২৪তম মিনিটে ব্যবধান বাড়ান মার্টিন ওজেদা। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে বদল আনেন মায়ামি কোচ।
ফুল-ব্যাক নোয়া অ্যালেনের বদলে মাঠে নামেন মাতেও সিলভেত্তি। বদলি নামার চার মিনিটের মধ্যেই তেলাস্কো সেগোভিয়ার পাস থেকে গোল করে ব্যবধান কমান সিলভেত্তি।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মায়ামি। আট মিনিট পর সেগোভিয়ার আরেকটি দারুণ পাস থেকে বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করেন মেসি।
এটি ছিল ২০২৬ মৌসুমে লিগে তার প্রথম গোল।

৮৫তম মিনিটে মেসি বল বাড়ান সেগোভিয়ার দিকে। তার নিখুঁত কার্লিং শটে এগিয়ে যায় মায়ামি। ম্যাচের শেষদিকে মেসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন কলিন গোসকে, ফলে ১০ জনে পরিণত হয় অরল্যান্ডো।

যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে জয়ের সিলমোহর দেন মেসি।
এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে অরল্যান্ডোর বিপক্ষে প্রথমবারের মতো জয় পেল ইন্টার মায়ামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page