মোঃ আব্দুল বাতেন বাচ্চু
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় ১৫-০৪-২০২৬ ইং বুধবার বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ফ্লাইওভারের আশেপাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুল ইসলাম। এ সময় হাইওয়ে পুলিশের কর্মকর্তারাও উপস্থিত থেকে অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
অভিযান চলাকালে মহাসড়কের দুই পাশ ও ফ্লাইওভারের আশেপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট অপসারণ করা হয়। এতে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা জানান।
প্রশাসন জানায়, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।