শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

সাকিবদের হারিয়ে আসরে প্রথম জয় রংপুরের

নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই জয়ের খুব কাছে গিয়েও হেরেছিল রংপুর রাইডার্স। অধরা সেই জয়ের এবার দেখা পেল বাংলাদেশের প্রতিনিধিরা। গায়ানা অ্যামাজন ওরিয়র্সকে ১৫ রানে হারিয়ে আসরে প্রথমবার জয়ের স্বাদ পেলো নুরুল হাসান সোহানের দল।
গায়ানার প্রভিডেন্সে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে রংপুর। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ১ বলে ১০২ রান করে অলআউট হয়েছে গায়ানা।

১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বেশ ভুগেছে গায়ানা। স্লো উইকেটে রান করতে দুই দলের ব্যাটারদেরই রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। ইনিংসের দ্বিতীয় ওভারে গায়ানার তিন ব্যাটারকে সাজঘরে ফেরান কামরুল ইসলাম রাব্বি। ডোয়াইন প্রিটোরিয়াস, মঈন আলি ও শিমরন হেটমায়ার দ্রুত ফিরলে পথ হারায় গায়ানা।
এখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। উল্টো নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ব্যাটারদের আস-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করেছনে শাই হোপ। তবে ৪৪ বলে ৩৫ রানের ইনিংস দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না।

রংপুরের হয়ে ১৩ রানে ৪ উইকেট শিকার করেছেন রাব্বি। তাছাড়া ১২ রানে ৩ উইকেট পেয়েছেন হারমিত সিং। আর একটি উইকেট পেয়েছেন রিশাদ হোসেন ও মেহেদি হাসান।
এর আগে ব্যাট করতে নেমে ২৭ রানে ৫ উইকেট হারায় রংপুর। টপ অর্ডার ব্যর্থতার দিনে দলের হাল ধরেন খুশদিল শাহ। এই পাকিস্তানি ব্যাটার ৪৭ বলে করেছেন ৫৮ রান। তার ফিফটিতে ভর করেই লড়াই করার পুঁজি পায় বাংলাদেশের প্রতিনিধিরা।

গায়নার হয়ে ১৫ রানে ৩ উইকেট পেয়েছেন প্রিটোরিয়াস। আর ২১ রানে ২ উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page