মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

পুত্রবধূর ঘাড় থেকে চুল সরিয়ে সমালোচনার মুখে নাগার্জুন

সদ্যই বিয়ে করেছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য আক্কিনেনি ও শোভিতা ধুলিপালা। পরিবার, আত্মীয় এবং কাছের বন্ধুদের উপস্থিতিতে গত বুধবার রাতে হায়দরাবাদে অন্নপূর্ণা স্টুডিওতে বিয়ে করলেন এই তারকা জুটি। কিন্তু এরই মধ্যে সমালোচনার পাত্র হয়ে উঠলেন নাগা চৈতন্যর বাবা ও দক্ষিণী অভিনেতা নার্গাজুন। পুত্রবধূর ঘাড় থেকে চুল সরানোর কারণে নাগার্জুনের বিরুদ্ধে একহাত নিয়েছেন নেটিজেনরা।
তবে অনেক আগে থেকেই নাকি পুত্রবধূ শোভিতা ধূলিপালার সৌন্দর্যে কুপোকাত ছিলেন শ্বশুর নার্গাজুন। যদিও তখনও তিনি জানতেন না পরবর্তীতে শোভিতাই তার পুত্রবধূ হবেন।

তেলুগু ছবি ‘গুড়াচারি’-তে অভিনয় করেছিলেন শোভিতা। ছবিটি সফল হওয়ার পরে একটি অনুষ্ঠানে তখন শোভিতাকে ‘হট’ বলে সম্বোধন করেছিলেন নাগার্জুন।
সেই অনুষ্ঠানে শোভিতা সম্পর্কে প্রশ্ন করা হলে নাগার্জুন বলেন, ‘শোভিতা ধুলিপালাকে সত্যিই দারুণ লেগেছে এই ছবিতে। আমার বলা উচিত নয়, তা-ও বলব, ও সত্যিই আবেদনময়ী। একজন পুরুষ যেমন নারী কল্পনা করেন তেমন নারী শোভিতা।’
তখন অবশ্য অভিনেতা জানতেন না, ভবিষ্যতে শোভিতাই তার পুত্রবধূ হবেন। এবার বিয়ের পর পুত্র ও পুত্রবধূকে নিয়ে মন্দিরে পূজা দিতে গিয়ে পুত্রবধূর ঘাড়ের কাছের চুল সরিয়ে দিতেই নেটপাড়ায় জোর জল্পনা নাগার্জুনকে নিয়ে।

মন্দির দর্শনে গিয়ে পুত্রবধূকে তিলক পরানোর সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন শ্বশুর নাগার্জুন। শোভিতার ঘাড়ের কাছে চুল সরিয়ে দিয়ে পুত্রবধূকে সাহায্য করতেই নেটপাড়ায় সমালোচনা। কেউ লিখেছেন, ‘কার স্ত্রী বোঝা যাচ্ছে না।’ কেউ আবার মন্তব্য করেছেন ‘এরা এদের বাবাকে ছাড়া কোথাও যান না কেন?’

আসলে শোভিতা-নাগার বাগ্‌দানের খবর প্রকাশ্যে এনেছেন বাবা নাগার্জুন। এমনকি বিয়ের পরও শোভিতাকে পরিবারের স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে লম্বা পোস্ট করেন নাগার্জুন। তবে অভিনেতার মন্দিরে ঘটনা অনেকেই ভালো চোখে দেখেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page