শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

জাপানি রাষ্ট্রদূতের এআইইউবি ক্যাম্পাস পরিদর্শন

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. ইওয়ামা কিমিনরি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর ক্যাম্পাস পরিদর্শন করেছেন।
রোববার (৮ ডিসেম্বর) রাষ্ট্রদূত এআইইউবি ক্যাম্পাস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তার সফরসঙ্গী ছিলেন জাপান দূতাবাস বাংলাদেশ-এর পাবলিক রিলেশন্স অ্যান্ড কালচার সেকশনের সেকেন্ড সেক্রেটারি ও ডেপুটি হেড, মি. ইয়ামামোটো কিয়োহেই।
এআইইউবির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার, রাষ্ট্রদূত ও তার সফরসঙ্গীদের উষ্ণ অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে মি. ইওয়ামা কিমিনরি এআইইউবি-কে পরপর দুটি জাপানি ভাষা দক্ষতা পরীক্ষা সফলভাবে আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে এআইইউবি এবং জাপানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উচ্চ শিক্ষার সহযোগিতার সুযোগ, শিক্ষার্থী বিনিময়, বৃত্তি, গবেষণা, শিক্ষা মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, এআইইউবি স্নাতকদের আইটি খাতে দক্ষতা বৃদ্ধি এবং জাপানি কোম্পানিতে কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাও নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এআইইউবির প্রক্টর প্রফেসর ড. মনজুর এইচ খান, ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর অধ্যাপক (ছুটি) ড. মো. তৌফিকুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর (প্রশাসন) মেজর (অব.) ফয়েজ-উল-বারী রাজন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নাদিয়া আনোয়ার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের এআইইউবি ক্যাম্পাস পরিদর্শন এবং ভবিষ্যৎ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page