বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা

সকালে লেবু-পানি খাওয়ার উপকারিতা

সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলার বিকল্প নেই। সকালের কিছু স্বাস্থ্যকর অভ্যাসের মধ্যে অন্যতম হচ্ছে এক গ্লাস গরম পানি খাওয়া। এতে হজমশক্তি বাড়ে। আর পানির গ্লাসে যদি এক চামচ ভর্তি করে লেবুর রস যোগ করতে পারেন, তবে এর উপকারিতা বাড়ে আরও বহুগুণ। জেনে নিন সকালে লেবুর রস মেশানো পানি খেলে কোন কোন উপকার পাবেন।

ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় আরও নানা পুষ্টিতে ভরপুর লেবু। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফ্রি র‌্যাডিক্যালের বিরুদ্ধে সুরক্ষা দেয় এবং শরীরে কোলাজেন উৎপাদনে সহায়তা করে।
সকালে খালি পেটে লেবু-পানি খেলে মেটাবলিজম বাড়ে। লেবুতে পেকটিন রয়েছে। এটি এক ধরনের ফাইবার যা ক্ষুধা নিবারণ করতে সাহায্য করে। লেবু-পানি খেলে ওজন তাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।
এর প্রাকৃতিক ডিটক্সিফাইং বৈশিষ্ট্য লিভারকে টক্সিন বের করে দিতে সহায়তা করে। হাইড্রেটিং এই পানীয় আপনাকে সতেজ রাখতেও বিকল্প নেই।

কুসুম গরম পানি পাচনতন্ত্রকে উদ্দীপিত করে। লেবুর রস শরীরকে আরও দক্ষতার সাথে খাবার ভেঙে দিতে সাহায্য করে। ফলে হজম সহজ হয়।
লেবুতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ফ্রি র‌্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে, ত্বকের দাগ কমাতে এবং স্বাস্থ্যকর উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও প্রচুর পরিমাণে পানি খেলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায়। ফলে ত্বক উজ্জ্বল থাকে।
লেবুতে থাকা ভিটামিন সি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, যা সর্দি-কাশি এবং অন্যান্য অসুস্থতার ঝুঁকি কমিয়ে দেয়।
শরীরের পিএইচ মাত্রার ভারসাম্য বজায় রাখতে এবং অম্লতা কমাতে সাহায্য করে লেবু-পানি।

 

সতর্কতা
গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে খালি পেটে লেবু বা অন্য কিছু খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সকালে লেবু-পানি খাওয়ার ৭ উপকারিতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page