সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

শীতকালে নারিকেল দিয়ে হাঁসের মাংস

শীত আসলে বাঙালিদের মাঝে যেমন নানা ধরনের পিঠা পুলির সাথে সাথে অন্য সব খাবারের ধুম পরে যায়। এছাড়া শীতকাল মানে হাঁসের মাংস খাওয়ার সঠিক সময়। আমাদের গ্রামগুলোতে হাঁসের মাংসের সঙ্গে চালের আটার রুটি বেশ জনপ্রিয় একটি খাবার। শহরের রেস্টুরেন্টগুলোতেও এখন এসব পদ তৈরি হচ্ছে। হাঁসের মাংসের স্বাদ আরও বেশি ভালো হয় যখন এর সঙ্গে নারিকেল দুধ যোগ হয়। আজ চলুন জেনে নেওয়া যাক নারিকেল দুধে হাঁসের মাংস তৈরির রেসিপি-
প্রয়োজনীয় উপকরণ:

চামড়াসহ টুকরা করা হাঁস- ১টি

ঘন নারিকেল দুধ- ২ কাপ

পেঁয়াজ কুচি- ১.৫ কাপ

পেঁয়াজ বাটা- ১/২ কাপ

আদা বাটা- ১.৫ টেবিল চামচ

রসুন বাটা- ১.৫ টেবিল চামচ

মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

হলুদ গুঁড়া- ১ চা চামচ

ধনিয়া গুঁড়া- ১/২ টেবিল চামচ

জিরা গুঁড়া- ২ চা চামচ

গরম মসলা- (এলাচ, দারুচিনি, লবঙ্গ) ৩/৪টি করে

তেল- ১/৩ কাপ।

প্রস্তুত প্রনালী:

তেলে পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে অর্ধেকটা তুলে নিন। বাকি অর্ধেকটার মধ্যে গরম মসলা দিয়ে দিন। নেড়েচেড়ে কিছুটা নারিকেল দুধ দিন। এরপর একে একে পেঁয়াজ-আদা-রসুন বাটা, ধনিয়া-জিরা-মরিচ গুঁড়া, লবণ ও হলুদ দিয়ে কষিয়ে নিন। কষানো হলে হাঁসের মাংস দিয়ে আরেকবার কষিয়ে নিন।

পানি শুকিয়ে গেলে আরও কিছুটা নারিকেল দুধ দিয়ে কষিয়ে নিন। কষানো হলে অবশিষ্ট নারিকেল দুধ দিয়ে ঢেকে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে ঝোল মাখা মাখা হলে চুলা বন্ধ করে দিন। তুলে রাখা বেরেস্তা উপরে ছড়িয়ে ৫ মিনিট ঢেকে রাখুন। এবার মাংস পরিবেশনের জন্য তৈরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page