মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

রেডার ত্রি-বার্ষিক নির্বাচন: সভাপতি লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান

মোস্তাফিজুর রহমান জীবন

রাজশাহীঃ

রাজশাহী রিয়েল এস্টেট এন্ড ডেভেলাপার এসোসিয়েশনের (রেডার) ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।
১৪ ডিসেম্বর (শনিবার) বেলা ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আলুপট্টি এরাবিয়ান কিচেনে ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫ টি পদে ভোট গ্রহণ চলে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মেসার্স রহমান ডেভেলপার্স এসোসিয়েট এর ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাভলু ও সাধারণ সম্পাদক আল-আকসা’র ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান। অন্যান্য পদে নির্বাচিত মধ্যে পরিকল্পনা ও অর্থ সম্পাদক পদে এম এম শিহাব পারভেজ, সাংগঠনিক সম্পাদক পদে মেজবাউল বারী সওদাগর, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছে।

উল্লেখ, ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গত শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজশাহী চেম্বার ভবন রেডার কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রেডার সাবেক সভাপতি ও মেসার্স রহমান ডেভেলপার্স এসোসিয়েট এর ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে সাধারণ সভায় আগামী তিন বছরের জন্য নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী ১০ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ দিন। ১১ ডিসেম্বর (বুধবার) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবার রেডার মোট ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পদগুলো হলো- সভাপতি, সাধারণ সম্পাদক, পরিকল্পনা ও অর্থ, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক।

পরে নির্বাচিত উপরোক্ত ব্যক্তিরা ৮জন সদস্য নির্বাচিত করবেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন তরিকুল ইসলাম। নির্বাচন কমিশন হিসাবে ছিলেন ওয়াসিম রেজা ও রফিকুল ইসলাম। সাধারণ সভায় রেডার সকল সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page