বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা

গাজীপুরে ঝুটের গুদামে আগুন

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার সময় এ আগুনের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে ১টার সময় কোনাবাড়ী দক্ষিণ দেওয়ালিয়াবাড়ী ছাপড়া মসজিদ এলাকায় কাউসারের গুদামে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে পাশে থাকা কবির হোসেনের গুদামে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ২টি ও কাশিমপুর সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

গোডাউনের মালিক কবির হোসেন বলেন, কাউসারের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে পাশে থাকা আমার দুইটি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। গুদামগুলোতে গার্মেন্টসের ওয়েস্টজ মালামাল ছিল। এছাড়া ১৫টি সুইং মেশিন ও দুইটি কাটিং মেশিন ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে।

কাশিমপুর সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন বলেন, দুইটি স্টেশনের ২টি করে মোট ৪টি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page