রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুইবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি এরই মধ্যে ঘোষণা হয়ে গেছে। আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।
রোহিত শর্মা-বাবর আজমদের সেই ম্যাচের আগেই বাইশগজের লড়াইয়ে দু’বার মুখোমুখি হতে যাচ্ছে ভারত এবং পাকিস্তান। শ্রীলঙ্কার কলম্বোয় হবে ম্যাচ দু’টি। ফাইনালে উঠলে তিনটি ম্যাচ খেলবে দুই দেশ।

প্রতিবন্ধী ক্রিকেটারদের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে আগামী ১২ থেকে ২১ জানুয়ারি। প্রতিযোগিতায় আয়োজক শ্রীলঙ্কা। এই টুর্নামেন্টে অংশ নেবে ভারত, ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং পাকিস্তান।

ডিজেবল ক্রিকেট কাউন্সিল অফ ইন্ডিয়ার (ডিসিসিআই) সচিব রবি চৌহান বলেছেন, ‘২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ ভারতের কাছে গর্বের। এই প্রতিযোগিতা শুধু আমাদের প্রতিবন্ধী ক্রিকেটারদের প্রতিভাকে বিশ্বের সামনে তুলে ধরবে না। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামব।’

টুর্নামেন্টটির উদ্বোধনী দিন তথা আগামী ১২ জানুয়ারি পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এরপর আবারও ১৬ জানুয়ারি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াই। প্রতিযোগিতার ফাইনাল হওয়ার কথা রয়েছে ২১ জানুয়ারি।
ডিজেবল ক্রিকেট কাউন্সিল অফ ইন্ডিয়ার (ডিসিসিআই) সচিব রবি চৌহান বলেছেন, ‘২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ ভারতের কাছে গর্বের। এই প্রতিযোগিতা শুধু আমাদের প্রতিবন্ধী ক্রিকেটারদের প্রতিভাকে বিশ্বের সামনে তুলে ধরবে না। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামব।’

টুর্নামেন্টটির উদ্বোধনী দিন তথা আগামী ১২ জানুয়ারি পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এরপর আবারও ১৬ জানুয়ারি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াই। প্রতিযোগিতার ফাইনাল হওয়ার কথা রয়েছে ২১ জানুয়ারি।প্রসঙ্গত, আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান। ম্যাচটি হবে করাচিতে। এ ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ ফেব্রুয়ারি। এই ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page