বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ছেলে পূণ্যকে নিয়ে ঘুরছেন শরিফুল রাজ

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ পুণ্য। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন এই তারকা জুটি। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুণ্য।
এর এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটে রাজ-পরী দম্পতি। সংসার ভাঙনের পর সন্তানকে নিজের কাছেই রেখে দেন পরীমণি। ছেলের সকল দেখভালের দায়িত্ব নিজ হাতে তুলে নেন তিনি। অন্যদিকে রাজ ব্যস্ত হয়ে পড়েন তার ব্যক্তিগত জীবন নিয়ে।

বিচ্ছেদের পর বিভিন্ন সাক্ষাৎকারে পরী জানিয়েছেন, বাবা হিসেবে সন্তানের প্রতি কোনো দায়িত্বই পালন করেননি শরিফুল রাজ। সবটা তার নিজেরই সামলাতে হয়েছে।
বিশেষ কোনো দিনেও পূণ্যের পাশে দেখা মেলেনি বাবা রাজের। যেসব ঘটনা নিয়ে আক্ষেপও শোনা গেছে পরীর কণ্ঠে। একইসঙ্গে ক্ষোভও ছিল প্রাক্তন স্বামীর প্রতি।
তবে সম্প্রতি এক ভিডিওতে বাবা শরিফুল রাজের সঙ্গে দেখা মিলল পূণ্যের। গাড়ির স্টিয়ারিংয়ে বসে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় বাবা-সন্তানকে।
সেই মুহূর্তের ভিডিও ফেসবুকে প্রকাশ করেছেন শরিফুল রাজ। লিখেছেন, ‘আমার ছেলের প্রতি আমি কিভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি! পৃথিবীর কাছে আপনি একজন মানুষ হতে পারেন, কিন্তু একজনের কাছে আপনি হয়তো পৃথিবী। তোমাকে ভালোবাসি আমার চ্যাম্প।’

এরপরই নতুন বছরের শুভেচ্ছা জানান শরিফুল রাজ।

এদিকে রাজের সঙ্গে পূণ্যকে দেখে নেটিজেনরা পরীমণিকে খুঁজছেন। অনেকেই বলছেন, তাহলে কি আবারও সম্পর্ক স্বাভাবিক হয়েছে রাজ-পরীর?

এমন প্রশ্নের কারণও অবশ্য রয়েছে। কারণ বিভিন্ন সাক্ষাৎকারে রাজের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেছেন পরীমণি। এমনকি সবশেষ গেল সেপ্টেম্বরে নিজের প্রাক্তন স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের এক বছর পূর্তি উদযাপন করেছেন তিনি।

সেখানে রাজের সঙ্গে পরীর ছেলেকে ঘুরে বেড়াতে দেখে অন্তর্জালে বিভিন্ন গুঞ্জন, প্রশ্নের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, হয়তো সন্তানের টানে বরফ গলছে রাজ-পরীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page