বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

নতুন বছরে সিনেমা-গানেই ব্যস্ততা ফারিণের

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অসংখ্য নাটকে অভিনয় করে ভক্ত অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। গেল বছর বেশ কয়েকটি ওয়েব সিরিজে কাজ করে ব্যাপক প্রশংসায়ও ভেসেছেন অভিনেত্রী। আবার, দেশের গণ্ডি পেরিয়ে কাজ করছেন টলিউডেও।
অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষতা রয়েছে ফারিণের। তবে গত বছর ফারিণ আরও যে বিষয়টি নিয়ে আলোচনায় ছিলেন, সেটি হচ্ছে তার গান! নিজের কণ্ঠে দর্শক মাতিয়েছেন একাধিকবার। জানা গেল, সেই ধারা নাকি নতুন বছরেও অব্যাহত রাখতে চান ফারিণ। তবে সব মিলিয়ে বলা যায়, শোবিজ অঙ্গনে সফলতার সঙ্গে আরও একটি বছর পার করলেন তাসনিয়া ফারিণ।

ক্যারিয়ারের সেরা সময়েই নতুন বছর শুরু করছেন ফারিণ। বেশকিছু কাজ নিয়ে রয়েছে তার ব্যস্ততা। তার মধ্যে রয়েছে নতুন একটি সিনেমা ও নতুন একটি গান। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন বছরের এমন কর্মপরিকল্পনারই কথা জানান ফারিণ।

অভিনয় ও গান একসঙ্গে চালিয়ে যাওয়া প্রসঙ্গে ফারিণ বলেন, ‘আমি কখনো প্ল্যান করে কিছু করি না। যেটা ভালো লাগে, সেটা নিয়েই কাজ করার চেষ্টা করি। সেই ভালো লাগা থেকে আমার দর্শকের জন্য নতুন একটি গান আসছে এটি নিশ্চিত। আর নতুন একটি সিনেমায় অভিনয়ের বিষয়ে কথা হচ্ছে। সেটাও মোটামুটি নিশ্চিত।’
এ সময় সবাইকে নতুন বছরের শুভেচ্ছাও জানান অভিনেত্রী। বলেন, ‘আমরা ভাগ্যবান আরও একটি নতুন বছর পেয়েছি। তবে দিনটি সবার জন্যই যেন আনন্দের হয় সেই কামনাই থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page