রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগজ্ঞে বাস-লরি-কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪, আহত ১২ ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে মীরসরাইয়ের পথসভার বিভিন্ন দিক্ নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ১১ দলীয় ঐক্য। রাষ্ট্রপতি মির্জা ফখরুলের আগমন ঘিরে উৎসবের আমেজ ঠাকুরগাঁওয়ে চট্টগ্রামের দীপ জেলা সন্দ্বীপে বাসর রাতেই মারা গেলেন বর, বিয়ে বাড়ির আনন্দ-উচ্ছাস বিষাদে পরিনত বিএনপি’র ৪৮ তম: প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়া’র মাজারে ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম’র ফুলেল শ্রদ্ধ্যা ছাগলনাইয়ার হাই রাস্তা ইকবাল সিএনজি পাম্পের পাশে আগামীর নতুন স্বপ্নের স্বপ্ন যাত্রা ‘স্বপ্ন রেস্টুরেন্ট’ এর শুভ উদ্বোধন। ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী জামায়াতের নের্তৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চ সু’শৃঙ্খল ও শান্তিপূর্ণতা কামনা সবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাট এলাকায় সন্ত্রাসী হামলায় এক সাংবাদিক ও এক যুবদল নেতা আহত

চট্টগ্রামের দীপ জেলা সন্দ্বীপে বাসর রাতেই মারা গেলেন বর, বিয়ে বাড়ির আনন্দ-উচ্ছাস বিষাদে পরিনত

 

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের দ্বীপ জেলা সন্দ্বীপে বাসর রাতেই মারা গেলেন বর, বিয়ে বাড়ির আনন্দ-উচ্ছাস বিষাদে পরিনত হয়েছে।
সূত্র থেকে পাওয়া সংবাদে প্রকাশ- গতকাল বৃহস্পতিবার দিনের বেলায় বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নতুন বউ নিয়ে বাড়ি ফেরেন চট্টগ্রামের
সন্দ্বীপ পৌরসভার ৫নং ওয়ার্ডের মরহুম আবুল বাশারের বড় পুত্র
মোঃ এরশাদ উল্যাহ্। বিয়ে উপলক্ষে কয়েকদিন ধরে চলতে থাকা পুরো বাড়ির আনন্দ উচ্ছ্বাস মধ্যরাতে বিষাদে পরিণত হয়ে গেলো। সূত্র মতে, গতকাল বাসররাতে নতুন জামাই হঠাৎ অসুস্থ বোধ করলে সবাই দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখা দিলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। আর ডাক্তারের পরামর্শ মোতাবেক তাকে শহরে নেয়ার প্রস্তুতি ও চলছিলো।
কিন্তু, এর মধ্যেই হঠাৎ স্ট্রোক করে মুহুর্তের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বর এরশাদ উল্যাহ্। শেষে নতুন বধূ হিসেবে আসা মেয়েটির জন্য ভীষণ খারাপ লাগছে বলে অনেকেই তাদের অভিমত প্রকাশ করেন।
বিবাহিত জীবনের প্রথম দিনেই প্রিয় জীবন সাথীকে হারিয়ে ফেললেন নববধূ হয়ে আসা মেয়েটি।
অনেকেই বলছেন-না জানি কতো সংগ্রামের মধ্য দিয়ে তাকে যেতে হবে তাকে। কারণ, আশে পাশের লোকজন তাকে কতো খোটা যে দিবে সেটা যারা এই পরিস্থিতি কখনো দেখেছেন তারাই কেবল জানেন।
উপস্থিত সবাই একবাক্যে মৃত্যু বরণকারী এরশাদ উল্যাহর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এবং মেয়েটির জন্য দোয়া করেন। মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আল আমীন যেনো মরহুমের জীবদ্দশার সকল গুনাহ মাফ করে বেহেস্তে নসীব করেন সেই পাথেয় এর সাথে মেয়েটির আগামী দিনের সুখ- শান্তিময়তায় বাঁচিয়ে রাখার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page