শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ বছরের শিশু সিরাজুল মুনিরার মৃত্যু চট্টগ্রামের মীরসরাইয়ের নিমতলা দারুল আরকাম তালি’মুল কোরআন একাডেমি’র ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হঠাৎ পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শনে এমপি, প্রধান ফটকে তালা, চট্টগ্রামের মীরসরাইয়ে ৪২ বছর শিক্ষার আলো ছড়িয়ে প্রধান শিক্ষিকা লক্ষী রানীর অশ্রুসিক্ত বিদায় ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জে সমন্বিত কর্মপরিকল্পনা সভা শিক্ষার আলো ছড়িয়ে মার্শাল-আর্টে উপজেলা চ্যাম্পিয়ন হলদিয়া পাতাবাড়ি মডেল হাইস্কুল এবার লক্ষ্য কক্সবাজার জেলা পর্যায়ে চ্যাম্পিয়নশিপ সাংবাদিকতার মহান পেশা আবেগ নয় বিবেক দিয়ে চালাতে হবে, নয়তো জীবন সংহার সহ সাংবাদিক পেশায় জড়িতরা প্রতি পদে পদে মার খেতে বাধ্য হবে চট্টগ্রামের মীরসরাই উপজেলা পরিষদের আওয়ামী দলীয় সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ গ্রেপ্তার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: ঘটনা পরকীয়ার আভাস চট্টগ্রামের ৯ নং মীরসরাই সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী রেজাউল করিম বিএনপি’র মনোনয়ন প্রত্যাশি

বিএনপির উপজেলা চেয়ারম্যানরা কী করবেন?

গত মাসে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত গণমাধ্যমে জানায়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবে কি না, সেটা হলে বহিষ্কার করা হবে কি না—এসব বিষয়ে তৃণমূল পর্যায়ে স্পষ্ট কোনো নির্দেশনা যায়নি। দলের সিদ্ধান্তের সঙ্গে অনেকে একমত হলেও জাতীয় নির্বাচনের পরপরই উপজেলা নির্বাচনসহ সাংগঠনিক ব্যাপারে দল থেকে সরাসরি নির্দেশনা আশা করেছিল তৃণমূল বিএনপি।

 

৩০ ডিসেম্বরের নির্বাচনকে ‘ডাকাতি’ ও ‘প্রহসনের’ নির্বাচন বলে আসছে বিএনপি। আর এই নির্বাচনের ‘অভিজ্ঞতা’ থেকে এ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে তারা অংশ নেবে না। গত ২৪ জানুয়ারি দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনে তাঁরা অংশ নেবেন না।

 

২০১৪ সালে সর্বশেষ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিএনপি ১৯-দলীয় জোট নিয়ে নির্বাচন করে। যদিও সেবারের ভোট সরাসরি দলীয় প্রতীকে হয়নি। বিএনপির কয়েকটি সূত্রে জানা গেছে, ২০১৪ সালে বিএনপি-জামায়াত জোটের ১৭৬ জন নেতা চেয়ারম্যান নির্বাচিত হন। ভাইস চেয়ারম্যানের দুটি পদে এই জোটের প্রায় ৩০০ জন নির্বাচিত হয়েছেন। প্রথম দুই ধাপেই বিএনপি-জামায়াতের ১১৯ জন নির্বাচিত হন। প্রথম দুই ধাপে বিএনপি ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ে এগিয়ে ছিল। কিন্তু পরবর্তী তিন ধাপে আওয়ামী লীগ এগিয়ে যায়। অবশ্য বিএনপি বলছে, শেষ তিন ধাপে ক্ষমতাসীনেরা কারচুপি করে জিতেছে।

 

বিএনপির বর্তমান নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের চিন্তা সবচেয়ে বেশি। তাঁদের অনেকেই ভোট করতে চান। কিন্তু দল থেকে তাঁদের কাছে কোনো নির্দেশনা আসছে না।

 

এ বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে পাঁচটি ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোট হবে ১১ মার্চ। এবারের নির্বাচনে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাম জোটও অংশ নিচ্ছে না। ২০১৪ সালে সর্বশেষ উপজেলা নির্বাচন হয়। ছয়টি ধাপের সে নির্বাচনে শুরুর দিকগুলোর নির্বাচনে বিএনপির অনেক প্রার্থী জয়লাভ করেন। সেই চেয়ারম্যানদের অনেকে এবং বিএনপির তৃণমূল পর্যায়ের নেতারা বলছেন, উপজেলার ব্যাপারে তারা গণমাধ্যম থেকেই জেনেছেন। দল থেকে সরাসরি কোনো নির্দেশনা পাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page