শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ১৪ জন বিভিন্ন মামলার আসামি রয়েছেন। কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারের সুনির্দিষ্ট নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে জেলার বিভিন্ন থানায় একযোগে বিশেষ ও চিরুনি অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গত ১১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ থেকে চলমান অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, অপরাধের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকদ্রব্যের বিস্তার রোধ, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী আগামী দিনগুলোতেও বিশেষ অভিযান চলবে বলে জানানো হয়েছে। একটি নিরাপদ, শান্তিময় ও অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়ে তুলতে জেলা পুলিশ সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছে। টেকনাফে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক চট্টগ্রাম শহরের লালদিঘি শাখা অগ্রনী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব। ঘটনায় সারা চট্টগ্রাম জুড়ে ব্যাংক সহ সর্বোত্র তোলপাড়, ২জন গ্রেপ্তার শ্রীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও সাইকেল বিতরণ, মীরসরাইয়ে এমপি’ উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকো’র স্মৃতি ধরে রাখতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন চট্টগ্রামের মীরসরাইয়ের বড়তাকিয়াস্থ রিলাক্স জোন আবাসিক হোটেলে পুলিশের উপ- পরিদর্শক নিহত, রক্তাক্ত আহত স্ত্রী ও শিশু সন্তান শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ‘ক্যাফে আফছার’ হোটেলকে ৮০ হাজার টাকা জরিমানা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কদমতলীতে অপটিকসের দোকান থেকে ৫টি ককটেল উদ্ধার, আটক ১ সরকারের গুরুত্বপূর্ণ পদে চট্টগ্রামের যারা রয়েছেন তাদের মাধ্যমে চট্টগ্রামের অভূতপূর্ব উন্নয়ন হবে, সবাইকে ধৈর্য ধরতে হবে …. বাঁশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিক আব্দুল হামিদের মৃত্যুতে বিএমএসএফ নেতৃবৃন্দের গভীর শোক

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে উত্তরা আহ্ছানিয়া মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক যৌথ শোকবার্তায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃবৃন্দ বলেন, “আব্দুল হামিদ খানের মতো একজন নিবেদিতপ্রাণ ও দায়িত্বশীল নেতাকে হারিয়ে সংগঠনের এক অপূরণীয় ক্ষতি হলো। ২০১৩ সাল থেকে মফস্বল সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের আন্দোলনে তার অবদান সাংবাদিক সমাজ কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।”

পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক নেতা আব্দুল হামিদ খান দীর্ঘদিন ধরে লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতসহ দেশের বিভিন্ন হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকেলে গাজীপুর বোর্ড বাজারে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত জানাজায় বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেবেন। সংগঠনের পক্ষ থেকে তার আত্মার শান্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ১৪ জন বিভিন্ন মামলার আসামি রয়েছেন। কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারের সুনির্দিষ্ট নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে জেলার বিভিন্ন থানায় একযোগে বিশেষ ও চিরুনি অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গত ১১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ থেকে চলমান অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, অপরাধের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকদ্রব্যের বিস্তার রোধ, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী আগামী দিনগুলোতেও বিশেষ অভিযান চলবে বলে জানানো হয়েছে। একটি নিরাপদ, শান্তিময় ও অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়ে তুলতে জেলা পুলিশ সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছে।