বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা

অনুশীলনে ঠিকমতো না আসায় খেলার সুযোগ হারিয়েছেন সাব্বির

বিপিএলের সর্বশেষ আসরে ছিলেন অবিক্রিত। তবে চলমান আসরের আগে বিপিএল ড্রাফট থেকে ঢাকা ক্যাপিটালস দলে ভিড়িয়েছে সাব্বির রহমানকে। শোনা যায়, ঢাকার মালিক শাকিব খান নিজে আগ্রহ দেখিয়েছিলেন হার্ড হিটার এই ব্যাটারকে নিয়ে। তবে শুরুর তিন ম্যাচের কোনোটিতেই দেখা যায়নি তাকে। ভক্ত-সমর্থকদের মনে প্রশ্ন জেগেছিল কেন খেলছেন না সাব্বির।
অবশেষে সাব্বিরের না খেলার বিষয়ে জানা গেল বিস্তারিত। আজ সোমবার দলীয় অনুশীলন শেষে সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ঢাকার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। সেখানে জানিয়েছেন ডিসিপ্লিন ইস্যুর কারণেই ঢাকা পর্বের কোনো ম্যাচে দেখা যায়নি সাব্বিরকে। তবে সিলেট পর্বে থাকছেন সাব্বির।

সুজন বলছিলেন, ‘সাব্বির অনুপস্থিত ছিল ফার্স্ট দুইটা ম্যাচে। ফার্স্ট ম্যাচ না সেকেন্ড এবং থার্ড ম্যাচের আগে দলের অনুশীলনে আসে নাই। যার জন্য এটা একটা টিম ডিসিশনের কারণও বলতে পারেন। এই কারণে তাকে খেলানো হয়নি তৃতীয় ম্যাচে বিশেষ করে। দুই তারিখের আগে এক তারিখের অনুশীলনে আসে নাই এজন্য এটা একটা ডিসিপ্লিন ইস্যু টোটালি।’
‘সাব্বির অবশ্যই ভালো খেলোয়াড়। আমি বিশ্বাস করি যে কালকে ম্যাচ থেকে ওকে খেলাতে পারব। তার অভিজ্ঞতাটা কাজে দিবে, আমি বিশ্বাস করি। সাব্বিরের দলে থাকাটা আমাদের জন্য ভালো হবে, অনেকে বলছে কেন আমি তাকে খেলাচ্ছি না কারণটা আমি জানিয়ে দিলাম।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page