বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা

বাংলাদেশি পেসারদের নিয়ে যা বললেন শাহীন আফ্রিদি

বিশ্বের অন্যতম সেরা বোলারদের একজন এখন শাহীন আফ্রিদি। বাঘা বাঘা সব ব্যাটারদের বল হাতে খাবি খাইয়েছেন ক্যারিয়ারের এতটা দূর পর্যন্ত। চলমান বিপিএলে খেলতে এসেছেন শাহীন। বর্তমানে পাকিস্তানের এই পেসার রয়েছেন সিলেটে, খেলছেন ফরচুন বরিশালের হয়ে। গতকাল দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচ জয়ের ডর এসেছিলেন সংবাদ সম্মেলনে। সেখানে কথা প্রসঙ্গে শাহিন আফ্রিদি প্রশংসায় ভাসান টাইগার পেসারদের।
শাহীন বলেন, ‘আমার মনে হয় তাদের বেশ ভালো পেস আক্রমণ রয়েছে। (নাহিদ) রানা আছে, সে অনেক গতিশীল। তাকে এই শক্তিটা ধরে রাখতে হবে। লাল বলের ক্রিকেট আরও খেললে সে আরও পরিণত হবে। তাসকিন (আহমেদ) রয়েছে, সে দলের পেস ইউনিটের নেতা। আরও একজন আছে তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, এবাদত হোসেনও ছিল, যে কিনা চোটে ছিল। সে এখন সেরে উঠছে। ফলে আমার মনে হয় তাদের বেশ ভালো বোলিং ইউনিট রয়েছে।’

বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসার নিয়ে শাহীন জানান, ‘এখনও পর্যন্ত (বিপিএল) দারুণ উপভোগ করছি। বাংলাদেশের মানুষ ক্রিকেটকে অনেক ভালোবাসে। মাঠে দেখবেন দর্শকে ঠাসা থাকে। অনেক সাপোর্ট থাকে। ফলে বেশ ভালো সময় যাচ্ছে এবং অবশ্যই তামিম (ইকবাল) ভাইয়ের সাথে।’

ঢাকায় ছিল রানের বন্যা। সিলেটেও প্রথম দিনে রান হলো বিস্তর। দুই স্টেডিয়ামের পিচ নিয়ে শাহীনের মন্তব্য, ‘এই উইকেট আগের মিরপুরের চেয়ে ভিন্ন। কম বাউন্স এখানে। সুইংও কম। ফলে টাইট বোলিং করে যেতে হবে। গতকাল কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে। বোলিং ফিল্ডিং করা হয়েছে। ফলে ভালোভাবেই বুঝতে পেরেছিলাম যে আজকে কী করতে হবে।’
তবে বাংলাদেশে এসে এখন পর্যন্ত বল হাতে চিরচেনা বিধ্বংসী রূপ দেখানো হয়নি শাহিন আফ্রিদির। বরিশালের হয়ে সেই ধার নেই শাহিনের বোলিংয়ে। এই নিয়ে চাপে আছেন কি না এমন প্রশ্নে বললেন, ‘(হাসি) আসলে আমার কোনো চাপ নেই। অতীতে কী হয়েছে, ভবিষ্যতে কী হবে এসব নিয়ে আমি ভাবি না। আমি শুধু বর্তমান নিয়ে ভাবি। উইকেট না নিলেও সমস্যা নেই, আমি প্রসেস ধরে রাখার পক্ষে।’
শাহিন আফ্রিদি এরপরে আরও যোগ করেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে আসলে উইকেট পাওয়াটা আপনার হাতে নেই। কারণ অনেক জায়গায় ছোট বাউন্ডারিতে ভালো উইকেট থাকে। ফলে প্রসেস ফলো করে যেতে হবে শুধু। এটাই করেছি আমি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page